Thursday, April 9, 2026

ধানবাদের বি*ধ্বংসী অ*গ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃ*তদের পরিবার পিছু ক্ষতিপূরণের ঘোষণা

Date:

Share post:

মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ ধানবাদের একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে। বিধ্বংসী আগুনে শিশু-সহ ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ১৫ জন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণও ঘোষণা করেন তিনি।পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন:ধানবাদের বেসরকারি হাসপাতালে ভয়াব*হ আগু*ন! মৃ*ত ২ বাঙালি চিকিৎসক সহ মোট ৫

এদিন রাতে প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি টুইট করে জানানো হয়, “পিএমএনআরএফ-এর পক্ষ থেকে ধানবাদে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।”পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন প্রধানমন্ত্রী। পিএমও-র তরফে টুইটে জানানো হয়েছে,”ধানবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”



অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। তিনি গতকাল জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে জেলা প্রশাসন। এবং আহতদের চিকিৎসা পরিষেবাও দেওয়া হচ্ছে।

এই ঘটনায় ধানবাদের জেলাশাসক সন্দীপ কুমার সিংহ জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৫ জন। আহতদের নিকটবর্তী নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। মৃতদেহগুলিকে ধানবাদ মেডিকেল কলেজে রাখা রয়েছে। বুধবার সকালে দেহগুলির ময়নাতদন্ত করা হবে।

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...