Saturday, April 11, 2026

মধ্যবিত্তের স্বস্তির বাজেটের গালভরা প্রশংসা মোদির, ‘অন্তসারশূন্য’ বলছেন অর্থনীতিবিদরা

Date:

Share post:

২০২৩ সালের কেন্দ্রীয় বাজেট বুধবার সংসদে পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী(Finance Minister) নির্মলা সীতারমন(Nirmala Sitaraman)। এই বাজেটে মধ্যবিত্তকে খুশি করে ট্যাক্স(Tax) ছাড় দিয়েছে সরকার। এরপরই কেন্দ্রীয় বাজেটের(Central Budget) প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানালেন, এই বাজেটে দেশের বঞ্চিত মানুষদের গুরুত্ব দেওয়া হয়েছে। এই বাজেট দেশের কৃষক ও মধ্যমবর্গের মানুষের স্বপ্ন পুরণ করবে। যদিও বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দরিদ্র শ্রেনীর উন্নতির দিশা দেখাতে ব্যর্থ এই বাজেটকে অন্তঃসারশূন্য বলছেন অর্থনীতি বিশেষজ্ঞ মহল।

এদিন নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “অমৃতকালের এই প্রথম বাজেট উন্নত ভারতের বিশাল লক্ষ্য পূরণের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান অর্থাৎ পিএম বিকাশ কোটি কোটি বিশ্বকর্মাদের জীবনে একটি বড় পরিবর্তন আনবে।” তিনি আরও বলেন, গ্রাম ও শহরে বসবাসকারী আমাদের নারীদের জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য অনেক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, তাঁদের আরও বেশি করে এগিয়ে নিয়ে লক্ষ্য নিয়েছে সরকার।” ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, “এই বাজেটে মহিলাদের জন্য একটি বিশেষ সঞ্চয় প্রকল্পও চালু করা হচ্ছে। এই বাজেট সমবায়কে গ্রামীণ অর্থনীতির মূল কেন্দ্র করে তুলবে। সমবায় গঠনের লক্ষ্যে বড় পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে এই বাজেটে। তিনি বলেন, ডিজিটাল পেমেন্টের সাফল্যকে কৃষি খাতে ব্যবহার করতে হবে।” পিএম মোদি বলেন, ‘আজ, যখন সারা বিশ্বে বাজরা জনপ্রিয় হয়ে উঠছে, ভারতের ক্ষুদ্র কৃষকরা এতে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। এখন এই ‘সুপার ফুড’কে ‘শ্রী অন্ন’ নামে একটি নতুন পরিচয় দেওয়া হয়েছে। এর কৃষিকাজ করে আমাদের ক্ষুদ্র কৃষক এবং আদিবাসী ভাই-বোনেরা আর্থিকভাবে লাভবান হবেন।

এর পাশাপাশি মধ্যবিত্তের ট্যাক্স ছাড়ের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের মধ্যবিত্ত শ্রেণী জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি প্রধান অঙ্গ। উন্নত ভারতের স্বপ্ন পূরণের জন্য মধ্যবিত্ত এক বিশাল শক্তি। এই মধ্যবিত্তদের ক্ষমতায়নের জন্য আমরা করের হারও কমিয়েছি।” তবে প্রধানমন্ত্রী যাই বলুন না কেন এই বাজেটকে অন্তঃসারশূন্য বলে আখ্যা দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে দেশে বেকারত্ব চরম আকার নিয়েছে অথচ এই বাজেটে একটা কথাও বেকারদের জন্য বলা নেই। চাকরি যা ছিল, তাও প্রায় উঠিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সেক্টরগুলো একে একে বিক্রি করে দেওয়া হচ্ছে। দেশের মূল্যবৃদ্ধি কামানোর বিষয়েও সরকারের তরফে কোনও আশার আলো দেখানো হয়নি। নিত্য জিনিসের দাম বাড়ছে। বাজেটে দেশের দরিদ্র মানুষের উন্নয়নে কোনও শব্দ উচ্চারন করেনি সরকার।

Related articles

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...