Tuesday, June 16, 2026

এবারের বাজেটে বাংলায় বরাদ্দ কার্যত শূন্য!

Date:

Share post:

আজ পেশ হল বাজেট।যদিও বাংলায় বরাদ্দ কার্যত শূন্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বুধবারের বাজেটে কর্ণাটকের জন্য ৫ হাজার ৩০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হলেও রাজ্যের কোনও প্রকল্পের জন্যই এমনবড় অঙ্কের প্যাকেজ ঘোষণা করা হয়নি। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দের দাবি রয়েছে। সেগুলিও কম গুরুত্বপূর্ণ নয়। অথচ সেই প্রকল্পগুলির কার্যত কোনও বরাদ্দই করা হয়নি।
কেন্দ্রীয় বাজেটে দূষণমুক্ত ভারত গড়ার বার্তা দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ম্যানগ্রোভ অরণ্য বাড়ানোর জন্য ‘মিষ্টি’ প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ চাষে উৎসাহ দেবে এই প্রকল্প। দেশজুড়ে ১৫৭টি নার্সিং কলেজের কথা ঘোষণা করেছেন নির্মলা। তার মধ্যে হাতেগোনা দুটি পশ্চিমবঙ্গে হতে পারে। ফলে কার্যত কেন্দ্রীয় বাজেটে রাজ্যে জন্য বরাদ্দ শূন্য!এছাড়া কলকাতা এবং শিলিগুড়ির মধ্যে রাস্তা মেরিমতির কথা বলা হয়েছে বাজেটে।
গোমড় থেকে ডানকুনি ২৭৪ কিমি রেলওয়ে লাইন তৈরি হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।এই প্রকল্প আদৌ কতটা বাস্তবায়িত করা সম্ভব তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছেন ওয়াকিবহালমহল।মেট্রো নিউ এবং মেট্র্রো লাইট নামে দুটি নতুন রেল প্রকল্প চালু করার কথা বলা হলেও ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য কোনও বরাদ্দ করা হয়নি। সবমিলিয়ে এবারের বাজেটে বাংলার ভাঁড়ার শূন্য।

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...