Tuesday, June 16, 2026

এবার আমি নিজেই দায়িত্ব নিয়ে দেখব: অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমে বার্তা মমতার

Date:

Share post:

গরু পাচার মামলায় জেলবন্দি বীরভূমের (Birbhum) জেলা তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandol)। অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূম জেলার দায়িত্ব নিজেই নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, সেই জেলাতেই তৃণমূল সভাপতির নাম না করে মমতা ঘোষণা করলেন, ‘‘এ বার থেকে বীরভূম জেলা, যত দিন সে অনুপস্থিত থাকবে, আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব।’’

অনুব্রত জেলবন্দি। এই পরিস্থিতিতে জেলা সফরে গিয়ে ৩০ জানুয়ারিই বীরভূমে নতুন কোর কমিটির সঙ্গে একান্তে বৈঠকও করেন তৃণমূল সুপ্রিমো। আগে এই কোর কমিটির (Core Committee) সদস্য সংখ্যা ছিল ৪। এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে ৭। এদিন, বোলপুরে মমতা বলেন, “আমার দু’একজন নেতাকে জেলে পুরে রেখেছ। নির্বাচনের সময়ে তো ঘর থেকেই বেরোতে দিতে না, তা-ও মানুষ ভোট দেয়।“ এরপরেই অনুব্রতর নাম না করে তৃণমূল নেত্রী ঘোষণা করেন, “এবার থেকে বীরভূম জেলা, যত দিন সে অনুপস্থিত থাকবে, আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব।“ সেই কাজে ফিরহাদ হাকিম তাঁকে সাহায্য করবেন। কোর গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে। আগের সিস্টেমেই কাজ করব।

আরও পড়ুন- Union Budget : বাজেটে গরিব বন্দিদের জামিনে সাহায্য, দিশা নেই জনমুখী প্রকল্পের !

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...