Friday, June 19, 2026

Union Budget : বাজেটে গরিব বন্দিদের জামিনে সাহায্য, দিশা নেই জনমুখী প্রকল্পের !

Date:

Share post:

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। বলাইবাহুল্য এই বাজেটে (Union Budget 2023-24) বাংলার বরাদ্দ সেরকম কিছু নেই। ২০২৪ এর লড়াইয়ের আগে দেশের ৯ রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election)। ঠিক সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই এবারের বাজেট বলেই মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ। তা না হলে জনমুখী প্রকল্পের (People-oriented projects)ঘোষণা না করে গরিব বন্দিদের ‘জামিনে’র চমক দিতে কেনই বা ব্যস্ত হয়ে উঠবে মোদি সরকার (Modi Government)- এ প্রশ্ন আমজনতার।

এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে কর্ণাটক (Karnataka),কারণটা বেশ স্পষ্ট। সাম্প্রতিক কালে দুর্নীতি-সহ একাধিক অভিযোগে জেরবার বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)সরকার। এখানে বিজেপির পরাজয়ের সম্ভাবনা প্রবল হচ্ছে। সেখান থেকে মানুষের মন ঘোরাতেই ঢালাও বরাদ্দ এই রাজ্যের জন্য। অন্যদিকে জনমুখী প্রকল্পের দিশা দেখাতে না পেরে এবার চমকের গিমিক তৈরি করল কেন্দ্রীয় সরকার (Central Government)। বুধবারের সকালে অফিস যাওয়ার ফাঁকেই বারবার বাজেটে চোখ বুলিয়েছেন আমজনতা। আর সেখানেই মিলেছে চমকের বন্যা। কর্মসংস্থানের সঠিক পথ দেখাতে না পেরে এবার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টাই হল ৮৭ মিনিটের বাজেটে, অন্তত তেমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের।বিচারাধীন বন্দিদের জন্য এই বাজেটে বিশেষ ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, যেসব গরিব বিচারাধীন বন্দি টাকা জোগাড় করতে না পেরে জামিন পাচ্ছেন না, এবার তাঁদের পাশে থাকবে সরকার। টাকার অভাবে বহু বিচারাধীন বন্দি জামিন পেয়েও বাইরে বেরিয়ে আসতে পারেন না। এবার সেই দিকে বিশেষ গুরুত্ব দেবে সরকার বলেই জানিয়েছেন মন্ত্রী। প্রসঙ্গত গত বছর দেশের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টগুলির প্রধান বিচারপতিদের সম্মেলনে বিচারাধীন বন্দিদের গুরুত্ব দেওয়ার কথা উঠে আসে। যদিও জামিনের টাকা কীভাবে দেওয়া হবে বা এই ক্ষেত্রে সংশোধনাগারে কোন কোন পরিকাঠামো অন্তর্ভুক্ত করা হবে, সেই বিষয়ে কিছু জানান হয় নি। তবে আগামী লোকসভা ভোটের কথা মাথায় রেখে তৈরি করা এবারের বাজেটে এটাই সম্ভবত চমকপ্রদ ঘোষণা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related articles

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...