Thursday, June 18, 2026

শ্রীরামপুরে আয়রন ফ্যাক্টরিতে বিস্ফো*রণ, মর্মা*ন্তিক পরিণতি ২ শ্রমিকের

Date:

Share post:

শ্রীরামপুরের (Shrirampur) দক্ষিণ রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি লোহা কারখানায় বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের। আরও ৪-৫ জন শ্রমিককে গুরুতর আহত হয়েছেন। তাঁদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গণেশ স্টিল ফ্যাক্টরিতে গ্যাস কাটার (Gass Cutter) দিয়ে লোহা কাটার কাজ চলছিল। সেই সময় একটি বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে বলে অভিযোগ। শ্রমিকরা জানান, যে লোহার সেলের মতো দেখতে জিনিস কাটার সময় বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গুইরাম দলুই এবং পঙ্কজ দাস নামে দুই শ্রমিকের মৃত্যু হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে যান। পৌঁছন স্থানীয় বিধায়ক অরিন্দম গুঁইনও। দ্রুত আহতদের শ্রীরামপুর ওয়ালস হসপিটালে পাঠানো হয়। অরিন্দম জানান, এখানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে দুজনের মৃত্যু হয়েছে। এই লোহা ফ্যাক্টরিতে লোহা কাটার কাজ হয়। যেটুকু জানা যাচ্ছে ওই সময় সেল এই জাতীয় কোন বস্তু কাটা হচ্ছিল সেই সময়েই বিস্ফোরণ ঘটে। প্রকৃত কারণ খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা। যে দুজনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়েছেন বিধায়ক।

ঘটনার খবর পাওয়া মাত্র সেখানে পৌঁছন শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস। পুলিশ বাহিনী যায়। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Related articles

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...