Wednesday, May 6, 2026

CBI কর্তাদের সম্পত্তির হিসেব তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, প্রয়োজনে চিঠি প্রধানমন্ত্রীকেও

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) ভূমিকায় বেজায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। এবার রাজ্যে তদন্তকারী প্রত্যেক সিবিআই আধিকারিকের সম্পত্তির (Property) হিসেব জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন তিনি।

উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতির (Primary Recruitment Scam) তদন্তে সিবিআই-ইডি তথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মৃদুমন্থর গতি নিয়ে এর আগেও একাধিকবার অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর বৃহস্পতিবার, সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের সম্পত্তির হিসাব (CBI Officer Property) চেয়ে পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় পাশাপাশি তিনি সাফ জানান, এরপরও তাঁরা যদি সতর্ক হয়ে কাজ না করেন তা হলে প্রধানমন্ত্রীকে (Prime Minister) তিনি চিঠিও লিখবেন। এরপর আগামী সাত দিনের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর আগেও দু-দুবার সিবিআই সিট ভেঙে দিয়েছিলেন বিচারপতি। তারপরেও একই অবস্থা। তা নিয়েই বেজায় ক্ষুব্দ বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকায় তিনি অত্যন্ত অসন্তুষ্ট। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হুশিয়ারির সুরে বিচারপতি বলেন, সিবিআই কল্পনাও করতে পারছে না তাদের সামনে কতটা খারাপ দিন আসতে চলেছে। পাশাপাশি বিচারপতি জানিয়েছেন, সিবিআই-ইডি আধিকারিকরাও সন্দেহের ঊর্ধ্বে নন। উল্লেখ্য, সিবিআই প্রধানমন্ত্রীর সচিবালয়ের আওতায় পড়ে। সেই কারণেই সিবিআইয়ের কার্যকলাপ নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখার কথা এদিন জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে উপস্থিত সিবিআই আইনজীবীকে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করেন বিচারপতি। তদন্তে গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আপনারা কী ইয়ার্কি মারছেন? সোমনাথ বিশ্বাসের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা উচিত। এরপরই সোমনাথ বিশ্বাসের (Somnath Bishwas) পাশাপাশি সিবিআইয়ের সমস্ত তদন্তকারী অফিসারেরই সম্পত্তির হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি ইংল্যান্ডের তদন্তকারী সংস্থা এমআই-৫ (MI 5) এর উপর ভরসা রাখার কথা বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

 

 

Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...