Tuesday, June 23, 2026

ফের বাড়ল জেল হেফাজতের মেয়াদ, কুন্তল-গোপাল ইস্যুতে মুখে কুলুপ পার্থর!

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) জেল হেফাজতের (Jail Custody) মেয়াদ বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে পার্থকে। বৃহস্পতিবার আলিপুর আদালত (Alipore Court) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আর্জি খারিজ করে সাফ জানিয়েছে, আরও ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতেই (Judicial Custody) থাকতে হবে পার্থকে। তবে তিনি একা নন, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অন্যান্য অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা (Shantiprasad Sinha), কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly), সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya) সহ মোট ৭ জনকে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে। তবে এদিন সিবিআই আধিকারিকদের তদন্তে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত।

গ্রেফতার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৮ মাস কেটে গিয়েছে। আপাতত প্রেসিডেন্সি জেলই (Presidency Jail) বর্তমান ঠিকানা পার্থ চট্টোপাধ্যায়ের। তবে এর মধ্যে একাধিকবার জামিনের আবেদন করলেও তা নাকচ করে দিয়েছে আদালত। প্রতিবারই সিবিআই একাধিক যুক্তি দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রাখার আবেদন জানিয়েছে আদালতে। বৃহস্পতিবারও তার অন্যথা হল না। এদিন পার্থর জামিনের আর্জির বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী বলেন, পার্থর বিরুদ্ধে প্রতিদিনই নিত্যনতুন সূত্র পাওয়া যাচ্ছে। তদন্ত সঠিক পথে চলছে। তাই পার্থকে আপাতত হেফাজতেই রাখা হোক।

তবে এদিন আলিপুর আদালত চত্বরে সাংবাদিকরা পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন, কুন্তল ঘোষ (Kuntal Ghosh) বা গোপাল দলপতিকে (Gopal Dalapati) চেনেন কী না? বৃহস্পতিবার সেবিষয়ে কোনও উত্তর দিলেন না পার্থ।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...