Tuesday, May 26, 2026

Entertainment : বি-টাউনে বিয়ের সানাই ! সপ্তাহান্তে সাতপাকে সিদ্ধার্থ-কিয়ারা

Date:

Share post:

ফেব্রুয়ারি মানেই একের পর এক বিয়ের খবর (Wedding News) নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social media) লাগাতার পোস্ট। অবশ্য এই তালিকায় যে শুধুমাত্র বাঙালিরা আছেন এমনটা নয়, বলি সেলেবরাও রীতিমতো লাইন করে দাঁড়িয়ে আছেন বিয়ের পিঁড়িতে বসার জন্য। ইতিমধ্যেই তার আভাস মিলেছে জয়সলমীরের (Jaishalmir) জোরদার প্রস্তুতিতে। শোনা যাচ্ছে বলিউডের (Bollywood) আরও এক কাপল নাকি এক ছাদের তলায় সংসার করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাই শুভ কাজে আর দেরি না করে চলতি সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani) ।

বলিউডে বিয়ে মানে ডেস্টিনেশন ওয়েডিং (Destination Wedding)। সেই একই পথে হেটেছেন সিড-কিয়ারা (Sid-Kiara)। হবু বর কনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর আগামী ৪, ৫ এবং ৬ ফেব্রুয়ারি অর্থাৎ তিনদিন ধরে চলতে পারে সিড-কিয়ারার বিয়ের অনুষ্ঠান। সেক্ষেত্রে মেহেন্দি, সঙ্গীত এবং বিয়ে, পুরো বিষয়টারই তদারকি করবেন সস্ত্রীক শাহিদ কাপুর (Shahid Kapoor)। বিশেষ সূত্রে পাওয়া খবর বলছে অন্যান্য অতিথিরাও বিয়ের দিন দুয়েক আগে থেকেই পৌঁছে যাবেন জয়সলমীরের বিলাসবহুল ভেন্যুতে।

আগামী ৬ ফেব্রুয়ারি জয়সলমীরের পাঁচতারা হোটেল সূর্যগড়ে বসতে চলেছে সিড-কিয়ারার বিয়ের আসর।২০২০ সাল থেকে ডেটিং শুরু করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও, অস্বীকারও করেননি এই দুই বলি তারকা। মরু শহরে এর আগে বিয়ের আসর বসেছিল ভিকি ক্যাটের(Vicky Katrina) জন্য। সেখানে সংবাদমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল।

বলিউডের আরও এক হাইপ্রোফাইল বিয়েতে কতটা কড়াকড়ি থাকে, এখন সেটাই দেখার অপেক্ষায় পাপারাৎজীরা।

Related articles

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...

”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। মঙ্গলবার, নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠকে পরে আরও কড়া বার্তা...

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে...