Wednesday, June 24, 2026

Entertainment : রহ*স্যের টানে এবার বড়পর্দায় ‘ব্যোমকেশ’ দেব !

Date:

Share post:

নিজেকে নিয়ে নানা এক্সপেরিমেন্টে ব্যস্ত তারকা সাংসদ দেব (Dev)। নিজস্ব প্রযোজনা সংস্থার ব্যানারে ভিন্নধর্মী ছবিতে উৎসাহ দেখিয়েছেন বাংলার ‘ খোকাবাবু’। ফুটবলার থেকে বিপ্লবী- নানা চরিত্রে নিজেকে পরীক্ষা করার পর এবার রহস্য উন্মোচনে গোয়েন্দার পোশাক গায়ে জড়ালেন দেব। টলি পাড়ায় খবর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্স -এর (Dev Entertainment Ventures) পরিচালনায় নতুন ‘ব্যোমকেশ’ পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta)। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দূর্গ-রহস্য’ অবলম্বনে তৈরি হবে ছবির গল্প।

দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে নিজের ১৭ বছর সম্পূর্ণ করলেন দেব। একাধিক সিনেমাতে অভিনয় করে হিরো থেকে অভিনেতা হয়ে উঠেছেন দেব। নিজের একগুচ্ছ প্রজেক্টের কথা জানানোর পাশাপাশি এই নয়া অবতারের কথাও ঘোষণা করেছেন সমাজমাধ্যমে। বাংলা সাহিত্যের সত্যান্বেষীকে নিয়ে একাধিক পরিচালক এক্সপেরিমেন্ট করেছেন। এবার সেই তালিকায় বিরসা। যদিও সত্যবতীর চরিত্রে রুক্মিণী মৈত্র ( (Rukmini Maitra) থাকছেন কী না সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...