Saturday, April 4, 2026

PSC-এর মেধাতালিকা প্রকাশ , রাজ্যে ৩ হাজার সুপারভাইজার নিয়োগ !

Date:

Share post:

বিরোধীরা যতই নিন্দা করুক, বাংলার মানুষের উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সরকার। জেলা সফরেই নিয়ম মেনে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্য জুড়ে সরকারি চাকরির (Government job opportunity) সুযোগ বাড়ছে। নিয়োগে গতি বাড়াচ্ছে পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission), শুক্রবার কয়েক হাজার নিয়োগের মেরিট লিস্ট প্রকাশ্যে এসেছে। আর তাতেই হাসি ফুটেছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরে (Women and Child Welfare Department)কর্মী থেকে শুরু করে আধিকারিক সকলের মুখে। আসলে এই দফতরের অধীনস্থ আইসিডিএস সুপারভাইজারের (ICDS Supervisor)মোট ২ হাজার ৯৩১ জনের নিয়োগের মেধা তালিকা এদিন কমিশনের তরফে প্রকাশ করা হল ।

রাজ্যে সরকারি চাকরির সুযোগ বাড়বে আগেই জানিয়েছিল রাজ্য সরকার (Government of West bengal)। যেমন কথা তেমন কাজ। কমিশনের (PSC) তরফে আইসিডিএস সুপারভাইজারের পদের জন্য ২৯৩১ জন চাকরি প্রার্থীর সুপারিশ পত্র জারি করা হল । ২০২০ সালে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়েছিল। ২০২১ সালে নেওয়া হয় লিখিত পরীক্ষা। গত বছর অর্থাৎ ২০২২ সালে নেওয়া হয় ইন্টারভিউ। মোট তিনটি পর্বে মূল্যায়ন করা হয় এই প্রার্থীদের। বিরোধীরা যতই ‘ চাকরি নেই’ বলে হাওয়া গরম করার চেষ্টা করুক না কেন, নিয়োগ যে চলছে এবং যথেষ্ট তৎপরতার সঙ্গেই কাজ করেছে বিভিন্ন দফতর তা বেশ এই বিজ্ঞপ্তি থেকেই একেবারে স্পষ্ট। সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মিসলেনিয়াস ২০১৯ এর নিয়োগের মেধা তালিকাও প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। সেখানে ৪৮২ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার মেধা তালিকা জানিয়ে দিয়েছে কমিশন। সূত্রের খবর নিয়োগ সংক্রান্ত কোনও জটিলতা চান না রাজ্যের মুখ্যমন্ত্রী। সমস্যা থাকলে তা সমাধানের জন্য বারবার পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে বৈঠক করেছেন নবান্নের শীর্ষ কর্তারা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...