Wednesday, June 24, 2026

তুঙ্গে কলেজিয়াম তরজা! বিচারপতি নিয়োগ ইস্যুতে কেন্দ্রকে তীব্র কটা*ক্ষ সুপ্রিম কোর্টের  

Date:

Share post:

কলেজিয়াম বিতর্কে (Collegium Controversy) তুঙ্গে কেন্দ্র বনাম সুপ্রিম কোর্ট (Supreme Court) তরজা। শুক্রবার কারও নাম না করেই শীর্ষ আদালত সাফ জানিয়েছে, কোনও আক্রমণেই সুপ্রিম কোর্ট বিব্রত নয়। বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে ঠিকমতো কাজ করছে না কেন্দ্র, এমনই দাবি তুলে সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বেঙ্গালুরুর অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন (Bengaluru Advocates Association)। আর শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কওল এবং বিচারপতি এএস ওকারের ডিভিশন বেঞ্চ মামলাটি শোনে। এরপরই অ্যাটর্নি জেনারেলের কাছে দেশের শীর্ষ আদালত জানতে চায়, গত ডিসেম্বরে ৫ বিচারপতির নাম সুপারিশ করা হয়েছিল। তবে ফেব্রুয়ারি মাস পড়লেও তাদের সুপ্রিম কোর্টে উন্নীত করা হল না কেন?

এই প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল জানান, সুপারিশ করা বিচারপতিদের নামগুলি আপাতত রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তাঁর অনুমোদন পেলেই আগামী রবিবারের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে হাইকোর্টের বিচারপতি নিয়োগের জন্য আরও কিছুটা সময় চেয়েছেন অ্যাটর্নি জেনারেল। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের কলেজিয়াম ব্যবস্থা নিয়ে গত কয়েক মাস ধরে বিচার বিভাগ এবং সরকারের মতানৈক্য চলছে। এর আগে কলেজিয়াম ব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই ব্যবস্থাটি স্বচ্ছ নয় এবং সাধারণ মানুষ এই ব্যবস্থার অবসান চান বলে একাধিক ক্ষেত্রে দাবি করেছেন কিরণ রিজিজু। শুধু তাই নয়, কলেজিয়াম ব্যবস্থার মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারপতিদের নিয়োগের বিষয়টিও এখনও ঝুলে রয়েছে।

বৃহস্পতিবারই রাজ্যসভায় আইনমন্ত্রী জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের সুপারিশ করা ১৮ জন বিচারপতির নাম ফিরিয়ে দিয়েছে কেন্দ্র। এরই মধ্যে শুক্রবার বিচারপতি নিয়োগের বিষয়ে খোঁজ খবর নিল আদালত। সুপারিশ করা বিচারপতিদের নিয়োগ কবে করা হবে, সেই বিষয়ে জানতে চাওয়া হয় অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমানির কাছে। কোনও তারিখ উল্লেখ না করলেও অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ৫ বিচারপতিকে শীঘ্রই সুপ্রিম কোর্টে নিয়োগ করা হবে।

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...