Wednesday, June 24, 2026

আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ জানালেন যোগিন্দর শর্মা

Date:

Share post:

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচের নায়ক ছিলেন যোগিন্দর শর্মা। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ জানালেন ৩৯ বছরের যোগিন্দর।

ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনি চারটে করে একদিনের ম্যাচ এবং টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি কেরিয়ারের চারটে টি-২০ ম্যাচই বিশ্বকাপে খেলেছিলেন এবং ইতিহাস রচনা করেছিলেন। ২০০৭ সালে তিনি শেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন। আপাতত তিনি হরিয়ানা পুলিশে ডিএসপি পদে রয়েছেন। কয়েকমাস আগেও তিনি হরিয়ানার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। ওয়ানডেতে, যোগিন্দর শর্মা ৪.৬ ইকোনমিতে রান খরচ করে ১টি উইকেট নিয়েছিলেন। একই সময়ে, টি-টোয়েন্টি ফর্ম্যাটে যোগিন্দর শর্মা ৯.৫২ ইকোনমিতে রান দেওয়ার পাশাপাশি মোট ৪ উইকেট নিয়েছিলেন। এ ছাড়া যোগিন্দর শর্মা ১৬টি আইপিএল ম্যাচও খেলেছেন। একটা সময় চেন্নাই সুপার কিংসের দলে ছিলেন তিনি।

শুক্রবার টুইটারে যোগিন্দর শর্মা একটি চিঠির প্রতিলিপি শেয়ার করেছেন। আসলে চিঠিটা তিনি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠিয়ে এই অবসরের কথা ঘোষণা করেন।বিশ্বকাপ জয়ী দলের সদস্য লিখেছেন, কেরিয়ারের চড়াই-উতরাইয়ে পাশে থাকার জন্য বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস এবং হরিয়ানা সরকারকে ধন্যবাদ। একদিকে তিনি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বটে, তবে বিকল্প রাস্তা খুঁজে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এখনও ক্রিকেটপ্রেমীদের কাছে টাটকা সেদিনের স্মৃতি। ২০০৭ টি-২০ বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে ১৫৭ রান করেছিল। ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ ছয় বলে ১৩ রান প্রয়োজন পাকিস্তানের। ইনিংসের শেষ ওভারটি যোগিন্দর শর্মাকে দেন অধিনায়ক এমএস ধোনি। মিসবাহ-উল-হককে আউট করে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেন যোগিন্দর। এই ম্যাচটি ছিল যোগিন্দর শর্মার কেরিয়ারের সবচেয়ে বড় ম্যাচ।

 

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...