Wednesday, June 24, 2026

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি আটকাতে কড়া নজরদারি নবান্নের

Date:

Share post:

প্রতিদিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম , নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে (Product price control)কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)। কেন্দ্র প্রতিদিন জিনিসের দাম (Price hike)বাড়াচ্ছে, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। তাই নবান্নের (Nabanna)তরফে রাজ্যের প্রতি জেলায় নজরদারি চালানর জন্য একাধিক কেন্দ্র তৈরি করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরাসরি ভূমিকা নেবে এই কেন্দ্রগুলি।

নবান্ন সূত্রে খবর জেলায় জেলায় তৈরি হওয়া এই কেন্দ্রগুলি থেকে চাল, ডাল, আটা, তেল, নুন, আলু,পেঁয়াজের মতো মোট ২২টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদরের ওপর নিয়মিত লক্ষ্য রাখা হবে। প্রতিটি কেন্দ্রে ক্রেতা সুরক্ষা দফতরের (Department of Consumer Protection) কর্মী আধিকারিকদের নিয়ে একটি করে পরিদর্শক দল থাকবে। যাঁরা বিভিন্ন দোকান বাজার সরেজমিনে ঘুরে দেখে রাজ্য সরকারকে রিপোর্ট পাঠাবে। তার ভিত্তিতেই কেন্দ্রকে রিপোর্ট দেবে রাজ্য। প্রশাসনিক সূত্রে খবর ইতিমধ্যেই রাজ্যের ৭ টি জেলায় ক্রেতা সুরক্ষা দফতরের অধীনে এই ধরণের কেন্দ্র তৈরি করা হয়েছে। বাকি ১৬ জেলা অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, কালিম্পং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদিয়া, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে এই ধরনের বাজারদর নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি করার জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে বলে খবর। একই এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের তারতম্যের জন্য মধ্যবিত্তকে যাতে কোনও ভাবেই ভোগান্তির শিকার না হতে হয় সেই জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...