Wednesday, June 24, 2026

রক্তক্ষরণ অব্যাহত! ৬ দিনে ১০ লাখ কোটি সাফ আদানি গোষ্ঠীর

Date:

Share post:

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের(Hindenbarg Reserch Report) রিপোর্ট প্রকাশ্যে আসার পর রক্তক্ষরণ অব্যাহত আদানি গোষ্ঠীর। করফাঁকি থেকে কারচুপি, এমনকি জালিয়াতির অভিযোগও উঠে এসেছে আদানি গোষ্ঠীর(Adanai Group) বিরুদ্ধে। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে পড়ছে আদানি গোষ্ঠীর শেয়ার। পরিস্থিতি এতটাই গুরুতর যে মাত্র ৬ দিনে ১০ লক্ষ কোটি টাকা খোয়াল আদানি গ্রুপ। শুধু তাই নয়, মার্কিন বাজারের ডাও জোন্স সূচক থেকে আদানি এন্টারপ্রাইজের নথিভুক্তি বাতিল করে দেওয়া হল। সবমিলিয়ে একরকম দুঃসময় তৈরি হল এই সংস্থায়।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ জানুয়ারি মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর থেকে ছ’টি ট্রেডিং সেশনে আদানি গ্রুপের মূলধন ১০ লাখ কোটি টাকা ‘সাফ’ হয়ে গিয়েছে। যা অর্ধেকেরও বেশি। ওই রিসার্চ রিপোর্টের আগে যে অঙ্কটা ছিল ১৬ লাখ কোটি টাকা। সবথেকে বেশি ধাক্কা খেয়েছে আদানি টোটাল গ্যাস, আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এবং আদানি ট্রান্সমিশন। শুক্রবারও বাজার খোলার মাত্র ৯০ মিনিটের মধ্যে ৩৫ শতাংশ পতন হয় আদানি এন্টারপ্রাইজের শেয়ারের। মাত্র ৪৫ দিনে ৪,১৮৯.৫৫ টাকা থেকে আদানি এন্টারপ্রাইজ নেমে যায় ১,০০০ টাকার ঘরে।

এদিকে আদানির পতনে বড়সড় ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির তকমা খোওয়াতে হয়েছে ভারতকে। এই পরিস্থিতিতে ভারতকে টপকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে উঠে এসেছে ফ্রান্স (France)। এক ধাক্কায় ৩.২ ট্রিলিয়ন ডলার কমে গিয়েছে ভারতের বাজার মূলধন। এই ঘটনায় সংসদে সরব হয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি। যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম নজরদারিতে তদন্তের দাবি তোলা হয়েছে তাদের তরফে। সব মিলিয়ে আদানি ইস্যুতে পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠতে শুরু করেছে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...