Wednesday, June 24, 2026

সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে ব্যাপক উৎসাহ

Date:

Share post:

সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন আসন্ন।শুক্রবার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন।মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান, বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় সহ একাধিক তৃণমূল বিধায়ক।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক সুব্রত সাহার। সেই কারণে এই আসনে আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২ মার্চ ওই কেন্দ্রের ভোট গণনা। এই উপনির্বাচনে বামফ্রন্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তারা কংগ্রেস প্রার্থীকেই সাগরদিঘি উপনির্বাচনে সমর্থন করবে।

মনোনয়ন জমা দিয়ে তৃণমূল প্রার্থী বলেন,’ উন্নয়নকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস সাগরদিঘি উপনির্বাচনে লড়াই করতে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে গত ১২ বছরে যে সব উন্নয়নমুখী কাজগুলো হয়েছে সেগুলোকেই আমরা মানুষের সামনে তুলে ধরব।’ তিনি বলেন,’ সাগরদিঘির মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সেখানকার ভূমিপুত্রকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার। আমাদের দলনেত্রী সাগরদিঘির মানুষের সেই দাবি মেনে আমাকে তৃণমূলের প্রার্থী করেছেন।এখন সাগরদিঘির মানুষের দায়িত্ব মুখ্যমন্ত্রীকে এর প্রতিদান ফিরিয়ে দেওয়া।’

তিনি বলেন, বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে যা হয়েছে সেটা কোনও  ‘জোট’  নয়, আসলে ওটা ‘ঘোঁট ‘। ওদেরকে শুধুমাত্র ভোটের সময় দেখতে পাওয়া যায়। তৃণমূল কংগ্রেস সারা বছরই সাগরদিঘির সাধারণ মানুষের পাশে থাকে।

 

Related articles

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...