Friday, June 26, 2026

মোরবিকাণ্ডে ওরেভা গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টরের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

Date:

Share post:

গুজরাটের(Gujrat) মোরবি(Morbi) সেতু দুর্ঘটনায় অন্যতম অভিযুক্ত ওরেভা গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর জয়সুখ প্যাটেলকে(Jaysukh Patel) ৭ দিনের পুলিশ হেফাজত দিল আদালত(Court)। গুজরাটের মোরবিতে সেতু দুর্ঘটনায় ১৩৫ জনের মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত জয়সুখ গত মঙ্গলবার মুখ্য বিচার বিভাগীয় আদালতে আত্মসমর্পণ করেছিলেন।

ব্রিটিশ আমলে তৈরি মোরবী সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল জয়সুখের সংস্থা ওরেভা গোষ্ঠী। তবে গত বছরের অক্টোবরে ওই সেতু ভেঙে পড়ে ১৩৫ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন ১৮০ জনের বেশি। অভিযোগ, মেরামতির জন্য দীর্ঘ দিন ধরে সেতু বন্ধ থাকলেও সে কাজে অবহেলা করা হয়েছে। যথাযথ সংস্কার ছাড়াই তা খুলে দেওয়া হয়। অন্য দিকে, এই সংস্কার কাজের অর্থ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংস্কারের জন্য ২ কোটি টাকা বরাদ্দ হলেও জয়সুখের সংস্থা ১২ লক্ষ টাকা খরচ করেছিল বলে অভিযোগ। পুলিশি তদন্তে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক ছিলেন জয়সুখ।

এরপর গত মাসে ওরেভা গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর জয়সুখ প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মোরবির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এমজে খান। এর পর গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদনও করেন জয়সুখ। যদিও তা মঞ্জুর হয়নি। এদিকে এই ঘটনায় জয়সুখকে মূল অভিযুক্ত হিসাবে দাবি করে ১,২৬২ পাতার চার্জশিট জমা দিয়েছে পুলিশ। রীতিমতো বিপাকে পড়ে এরপর মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন জয়সুখ। এই অভিযুক্তকে ৭ দিনের পুলিশ হেফাজত দিল আদালত।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...