Friday, June 19, 2026

৪ বছরে ২১ বার বিদেশভ্রমণ মোদির, খরচ জানলে চোখ কপালে উঠবে!

Date:

Share post:

শেষ চার বছর অর্থাৎ ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত ২১ বার বিদেশ ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাঁর জন্য সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে প্রায় ২৩ কোটি টাকা। সরকারি তথ্য বলছে, মোদি ২০১৯ থেকে মোট ২১ বার বিদেশ যাত্রায় গিয়েছেন, যেজন্য তাঁর দেশের খরচ হয়েছে ২২.৭৬ কোটি টাকা! ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত রাষ্ট্রপতি মোট ৮টি সফর করেছেন। এজন্য দেশের খরচ হয়েছে ৬.২৪ কোটি টাকা। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে “মিনিস্টার অফ স্টেট ফর এক্সটারনাল অ্যাফেয়ার্স” ভি মুরলীধরন লিখিত ভাবে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন:পিএসজির হয়ে গোল করে রোনাল্ডোকে টপকে গেলেন মেসি

সরকারি এই তালিকায় বিদেশমন্ত্রীরও ২০১৯ সাল থেকে ভ্রমণের খরচ-খতিয়ান দাখিল হয়েছে। তাঁর জন্য সরকারের খরচ হয়েছে প্রায় ২১ কোটি টাকা। তবে তাঁর ট্যুরসংখ্যা সব ৮৬টি! কিন্তু ভ্রমণ সংখ্যায় বিদেশমন্ত্রীর চেয়ে পিছিয়ে থাকলেও খরচের বহরে প্রধানমন্ত্রীই তালিকার শীর্ষে। প্রায় ২৩ কোটি টাকা সরকারের খরচ হয়েছে শুধু প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণের খরচ জোগাতেই! ২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রী জাপান গিয়েছেন ৩ বার, মার্কিন যুক্তরাষ্ট্রে ২বার, সংযুক্ত আরব আমিরশাহিতেও ২বার।


২০১৯ সাল থেকে রাষ্ট্রপতির ভ্রমণের যে খতিয়ান মিলেছে তাতে দেখা গিয়েছে প্রেসিডেন্ট বিদেশ ভ্রমণ করেছেন মোট ৮ বার। তবে তার মধ্যে ৭টি ট্যুরই করেছেন পূর্বতন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বর্তমান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু করেছেন মাত্র একটি অ্যাব্রড ট্রিপ। দ্রৌপদী মুর্মু গত সেপ্টেম্বর মাসে ব্রিটেন সফরে গিয়েছিলেন।

 

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...