Tuesday, March 31, 2026

রাম জন্মভূমি উড়িয়ে দেওয়ার হু*মকি! উড়ো ফোন আসতেই বাড়ল নিরাপত্তা

Date:

Share post:

অযোধ্যায় নির্মীয়মাণ রাম জন্মভূমি কমপ্লেক্স উড়িয়ে দেওয়ার হুমকি !বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের অযোধ্যা জেলার রামকোট এলাকায় বসবাসকারী মনোজ নামে এক যুবকের কাছে এই হুমকি ফোন আসে।বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় উড়িয়ে দেওয়া হবে পুরো মন্দির চত্বর। পুরো বিষয়টি পুলিশকে ফোন করে জানান মনোজ ।এরপরই এর তদন্তে নামে পুলিশ।

আরও পড়ুন:প্রমাণ হলো, রাম জন্মভূমি আন্দোলনের প্রতি আমার দায়বদ্ধতা, জানালেন আদবানি

বিপত্তি এড়াতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় মন্দির চত্বর। পুলিশ এবং সেনা দিয়ে নজরদারি শুরু হয় পুরো এলাকায়। হুমকি অনুযায়ী বৃহস্পতিবার কোনও অঘটন ঘটেনি।এমনকি রামের বিগ্রহ তৈরির জন্য বৃহস্পতিবার নেপাল থেকে অযোধ্যার রাম জন্মভূমিতে দু’টি শালগ্রাম শিলাখণ্ড এনে পুজোও নির্বিঘ্নেই ঘটে। যদিও মন্দির চত্বরে এখনও পুলিশি প্রহরা জারি রয়েছে।

রাম জন্মভূমি থানার পুলিশ আধিকারিক সঞ্জীবকুমার সিংহ জানিয়েছেন, এই হুমকি ফোন নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। অজ্ঞাতপরিচয় হুমকি ফোন করা ওই ব্যক্তিকে খুঁজে বার করার চেষ্টা চলছে।প্রসঙ্গত, এর আগেও রাম জন্মভূমি উড়িয়ে দেওয়ার নামে হুমকি ফেন এসেছে।

 

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...