Saturday, April 4, 2026

মনোনয়ন দিতে না পারলে আমায় ফোন করুন: বিরোধীদের ফের প্রবল খোঁচা অভিষেকের

Date:

Share post:

মনোনয়ন দিতে না পারলে এক ডাকে অভিষেকে ফোন করুন- ফের বিরোধীদের প্রবল কটাক্ষ করে বললেন, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, কেশপুরের আনন্দপুরে জনসভা থেকে অভিষেক বলেন, ভোট এলেই বিরোধীরা বলেন তাঁরা না কি মনোনয়ন জমা দিতে পারছেন না। “পঞ্চায়েত ভোটে এরকম হলে আমায় ফোন করুন। আমি দায়িত্ব নিয়ে আপনার মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করব।“ আগে প্রার্থী ঠিক করুন। জমা দিতে না পারার গল্প শোনাবেন না। অভিষেকের কথায়, পঞ্চায়েতে ৭০হাজার আসনে প্রার্থী দিতে হবে। এত প্রার্থী বিরোধীদের আছে তো! তীব্র খোঁচা দিয়ে অভিষেক বলেন, তৃণমূলের নেতা কর্মীরা তো আর কাস্তে-হাতুড়ি-তারা বা পদ্ম চিহ্নে দাঁড়াবেন না!

এদিন একযোগে সিপিআইএম ও বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। তাঁর কথায়, “সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ হয়েছে। লাল জামা ছেড়়ে গেরুয়া পরে মানুষের বাড়ি গিয়ে বিভ্রান্ত করছে। সেই সন্ত্রাস, গুন্ডামি, বোমা-বন্দুকের রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে।“ অভিষেক বলেন, ‘সিপিএম-বিজেপিকে বলব, গলাগলি না করে একা লড়ুন। সমবায়ে দেখেছেন রাম-বাম মডেল। তা-ও তৃণমূলকে হারাতে পারেনি। মনোনয়ন না করতে পারলে আমাকে জানাবেন। আমি মনোনয়ন করিয়ে দিয়ে যাব। মনোনয়ন করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু আগে প্রার্থী বাছাই করুন। তৃণমূলের লোকেরা তো আর পদ্মফুল বা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দাঁড়াতে পারবেন।’ এক ডাকে অভিষেকের নম্বর জানিয়ে দেন তিনি। বলেন, “নম্বরটা দিয়ে রাখছি- ৭৮৮৭৭৭৮৮৭। আমি দায়িত্ব নিয়ে মনোনয়ন করিয়ে দেব।“

বাংলার মানুষের বঞ্চনা নিয়েও বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, বাংলার ভোটে আসন না পেয়ে রাজ্যের মানুষের পেটে লাথি মারছে বিজেপি। কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে মোদি সরকারকে আক্রমণ করেন অভিষেক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...