Friday, April 3, 2026

অজিদের বিরুদ্ধে রোহিতের তুরুপের তাস অক্ষর প্যাটেল !

Date:

Share post:

ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে চলেছে চার ম্যাচের টেস্ট সিরিজ। ভারতের মাটিতে দীর্ঘ ৬ বছর পর টেস্ট খেলতে আসবে অস্ট্রেলিয়া। অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে চায় টিম ইন্ডিয়া। ভারতীয় দলে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা , তার ডেপুটি হিসাবে থাকছেন লোকেশ রাহুল এবং চোট সারিয়ে দলে ফিরে এসেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা । তবে ভারতীয় দলকে লর্ডসে পৌঁছে দিতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারেন অক্ষর প্যাটেল, টেস্ট ক্রিকেটে নিজেকে বেশ মেলে ধরেছেন বছর ২৯-এর এই অলরাউন্ডার।
ভারতীয় পিচ সর্বদায় স্পিন সহায়ক হয়ে থাকে, ঘূর্ণি পিচে অজিদের কাছে চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারেন অশ্বিন-জাদেজা জুটি। তবে বাউন্স ও স্পিন একসাথে করতে পারেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল । তার বল বোঝা এত সহজ নয় এবং তিনি বল টার্ন করতেও পারদর্শী। এ ছাড়া তিনি লোয়ার অর্ডারে নেমে দ্রুত ব্যাটিং করেন।
অক্ষর প্যাটেল ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক করেছিলেন, আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেন তিনি। তিনি ম্যাচে মোট ১১ উইকেট নেন এবং ম্যাচটি তিন দিনেই শেষ হয়ে যায়। এখন পর্যন্ত ভারতের হয়ে ৮ টেস্ট ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন প্যাটেল। ৫০ উইকেট পূর্ণ হতে তিনি মাত্র ৩ উইকেট দূরে।
অস্ট্রেলিয়া দল ২০০৪ সাল থেকে ভারতে টেস্ট সিরিজ জিততে পারেনি। ভারতে বিদেশী দলগুলো সবসময়ই স্পিন বোলিং খেলতে সমস্যায় পড়েছে। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্পিনারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের মতো মারাত্মক স্পিন বোলার রয়েছে। বিগত তিন বর্ডার গাভাস্কার ট্রফি ভারতীয় দল অজিদের মুখ থেকে ছিনিয়ে নিয়েছে, শেষ সিরিজে ঋষভ পন্থের দুরন্ত ইনিংস ভুলতে পারেননি কোনো ভারতীয়, ভারতীয় দলের কাছে এসেছে আবার একটি সুযোগ তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ী হতে মরিয়া ভারতীয় দল।

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...