Monday, April 13, 2026

কনভয়-অটো মুখোমুখি সং*ঘর্ষ, রামপুরহাট যাওয়ার পথে বরাতজোরে রক্ষা পেলেন বাবুল

Date:

Share post:

বীরভূমের রামপুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়র কনভয়। অল্পের জন্য রক্ষা পান বাবুল। গুরুতর আহত বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। রাপুরহাট যাওয়ার পথে সাঁইথিয়ায় কাছে দুর্ঘটনার কবলে বাবুল সুপ্রিয়র কনভয়।

রামপুরহাটে এখন ‘উৎসব’ চলছে। রামপুরহাট উৎসবে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের মন্ত্রীকে। অনুষ্ঠান হবে রাতে। ঘড়িতে তখন সাড়ে আটটা। এদিন সন্ধ্যায় সাইঁথিয়া হয়ে রামপুরহাটের দিকে যাচ্ছিল বাবুল সুপ্রিয় কনভয়।

স্থানীয় সূত্রের খবর, বাবুলের গাড়ি তখন এগিয়ে গিয়েছে। স্থানীয় মূসরডা এলাকায় পেট্রল পাম্পে কনভয়ে ভিতরে ঢুকে পড়ে একটি অটো! নিরাপত্তারক্ষীদের গাড়ির সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। গতি এতটাই বেশি ছিল যে, সংঘর্ষের পর কনভয়ের গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৮ নিরাপত্তারক্ষী। তাঁদের প্রথমে রামপুরহাট হাসপাতালে, পরে সিউড়িতে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে দুর্ঘটনার পর উলটে যায় অটোটিও। চালকের অবস্থাও আশঙ্কাজনক। তবে অটোটি কোনও যাত্রী ছিলেন না? থাকলে কতজন ছিলেন? তা জানা যায়নি। আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে সময়েই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন বাবুল সুপ্রিয়।

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...