Saturday, April 4, 2026

২০২৩ জুড়ে কোন কোন বলিউড সিনেমা মন ভরাবে আপনার, জেনে নিন তালিকা

Date:

Share post:

নতুন বছরের শুরু থেকেই পাঠানের (Pathan) দাপট দেখেছে বিটাউন থেকে শুরু করে বিশ্ব। ৭০০ কোটির ইতিহাস তৈরি হয়েছে বটে। পাশাপাশি বয়কট ট্রেন্ডকে জবাব দিয়েছে যশরাজ ফিল্মস (YashRaj Films)। সিঙ্গেল স্ক্রিন খুলেছে, অগ্রিম বুকিং নিয়ে আগ্রহ বেড়েছে। তবে এর পাশাপাশি আশঙ্কাও দেখা দিয়েছে যে আগামী দিনে যেসব হিন্দি সিনেমা বড় পর্দায় মুক্তি পাবে তা নিয়েও নিশ্চয়ই এতটাই প্রত্যাশা বাড়বে। কিন্তু সেটা পূরণ হবে তো? তাহলে একনজরে দেখে নিই কোন কোন হিন্দি ছবি এই বছর মুক্তি পেতে চলেছে।

এই বছর একদিকে যেমন বলিউডের রোম্যান্স অন্যদিকে রোমাঞ্চ। সঙ্গে আছে উত্তেজনা আর উন্মাদনার মিশেল। যে সিনেমা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে সেটা হল কার্তিক আরিয়ান (Kartik Aaryan)অভিনীত ‘ শেহজাদা’ (Shehzada), পরিছালনায় রোহিত ধাওয়ান (Rohit Dhawan)। অ্যাকশন ড্রামা নির্ভর এই ছবিতে কার্তিকের বিপরীতে কৃতি শ্যানন (Kriti Sanon)। ট্রেলার দেখে উচ্ছ্বসিত কার্তিক ফ্যানেরা। যদিও নায়ক ‘ পাঠান’- এর জন্য তাঁর ছবি মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে।

এরপর তালিকায় ‘ ব্লাডি ড্যাডি’ (Bloody Daddy)। মুখ্য চরিত্রে আছেন শাহিদ কাপুর (Shahid Kapoor)। এটি একটি ফ্রেঞ্চ মুভির রিমেক বলে জানা যাচ্ছে। পরিচালনায় আছেন আলি আব্বাস জাফর (Ali Abbas Zafar)। শাহিদ এই প্রথমবার এই পরিচালকের সঙ্গে কাজ করেছেন বলে খবর। ফেব্রুয়ারি না হলেও মার্চে এই ছবি মুক্তি পেতে পারে বলে জানা যাচ্ছে।

২০২৩ সালে সিনেমা মুক্তির তালিকায় আপাতত তৃতীয় স্থানে বিতর্কিত ‘ ফারহাজ’। ২০১৬ সালের জুলাই মাসে ঢাকায় যে হামলা হয়েছিল সেই প্রেক্ষাপটে তৈরি এই ছবি। ২০২২ এর অক্টোবর মাসে বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে মুক্তি পেয়েছে।

 

‘মিসেস ফলানি’কে চেনেন কি?এক ছবিতে ৯ টা আলাদা ধরণের গল্প নিয়ে আসছে ‘মিসেস ফলানি’। ছোট শহরের নারীদের জীবন সংগ্রামের কথা বলবে এই সিনেমা।

নতুন স্টাইলে ‘সেলফি’ উপহার দিতে বড়পর্দায় আসছেন ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। এবার তাঁর সঙ্গী হয়েছেন ইমরান হাসমি। স্টার বনাম ফ্যানের লড়াইয়ে বলিউডে নস্টালজিয়া ফিরছে বলে মত অনেকেরই।

‘ইশক ভিশক রিবাউন্ড’ নতুনদের সুযোগ দেবে পুরনোকে মনে করিয়ে। এতে অনেক স্টারকিড বড়পর্দায় নিজেদের অভিষেক ঘটাতে চলেছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...