Friday, April 3, 2026

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের লড়াকু মনোভাবকে কুর্নিশ রাজ্যপালের

Date:

Share post:

এই বাংলা দেশের অনেক বীর সন্তানদের জন্ম দিয়েছে। আপনারা খুবই ভাগ্যবান যে নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমিতে জন্ম নিয়েছেন ও বড় হওয়ার সুযোগ পেয়েছেন। শনিবার কোচবিহারে (Cooch Behar) পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের (Panchanan Barma University) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্র ছাত্রীদের এভাবেই প্রশংসায় ভরালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।

পাশাপাশি এদিন অডিটোরিয়ামে উপস্থিত পড়ুয়াদের উদ্দেশে রাজ্যপাল বলেন, আমার কাছে আপনারাই রয়্যাল বেঙ্গল টাইগার। আপনাদের লড়াকু মনোভাবকেই একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করা চলে। এদিনের অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে শিক্ষার মাধ্যমে ছাত্র ছাত্রীদের চরিত্র গঠনের কথাও মনে করিয়ে দেন তিনি।

উল্লেখ্য, কোভিডের কারণে বিগত বছরগুলিতে ভাঁটা পড়লেও শনিবার কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলাশাসক দফতরের লাগোয়া উৎসব অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল জানান, নয়া শিক্ষানীতি দেশকে আরও উন্নয়নের পথে নিয়ে যাবে। পাশাপাশি এদিনের বক্তব্যে বাংলার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দর প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন রাজ্যপাল। তিনি বলেন, এই বাংলা দেশের অনেক বীর সন্তানদের জন্ম দিয়েছে। আপনারা খুবই ভাগ্যবান যে নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমিতে জন্ম নিয়েছেন ও বড় হওয়ার সুযোগ পেয়েছেন।

এদিনের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০২০ থেকে ২২ সাল, তিন বছরের মোট ২৮২ জন মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে সোনা ও রুপোর পদক তুলে দেওয়া হয়। পাশাপাশি পিএইচডির ৩৬ জন ও এম ফিলের ২১ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট।

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...