Tuesday, June 23, 2026

অ্যাকাডেমি বাঁচাতে কেরলের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পি টি উষা

Date:

Share post:

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সাহায্য প্রার্থনা করলেন এশিয়া চ্যাম্পিয়ন প্রাক্তন স্প্রিন্টার পি টি উষা। কারণ, তাঁর স্বপ্নের অ্যাকাডেমির জমি জবর দখল করে নিচ্ছে স্থানীয় দুষ্কৃতীরা।পাত্তারি না গোটালে ভুগতে হবে, দেওয়া হচ্ছে এমন  হুমকি।

রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। ২০০২ সাল থেকে কেরলের বালুসেরিতে অ্যাথলিট গড়ার কাজে মগ্ন এই প্রাক্তন অলিম্পিয়ান। তাঁর একাধিক ছাত্রী আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন।জানা গিয়েছে তাঁর সেই অ্যাকাডেমির জমিই দখল করতে আটঘাট বেধে নেমেছে কিছু স্থানীয় বাসিন্দা এবং দুষ্কৃতী।

শনিবার এমনই অভিযোগ জানিয়ে ভারতীয় অলিম্পিক সংস্থার প্রথম মহিলা সভাপতি ঊষা বলেছেন, ‘‘সমস্যার শুরু গত বছর রাজ্যসভার মনোনীত সদস্য হওয়ার পর থেকে। কিছু লোক ঊষা স্কুল অফ অ্যাথলেটিক্সের জমির মধ্যে নির্মাণ কাজ শুরু করে। অ্যাকাডেমি কর্তৃপক্ষ বাধা দিলে, তারা হুমকি দিতে থাকে। নির্মাণকারীরা দাবি করে যে  তাদের কাছে পানাঙ্গদ পঞ্চায়েতের অনুমতি রয়েছে।’’

তিনি আরও বলেছেন, রাতে মদ্যপদের উৎপাতে অতিষ্ঠ তারা।স্থানীয় বাসিন্দারা ইচ্ছাকৃতভাবে অ্যাকাডেমির নিকাশি নালার মধ্যে জঞ্জাল ফেলেন।ইচ্ছা করে হেনস্থা করা হচ্ছে। মেয়েদের নিরাপত্তা তলানিতে। সমস্যা সমাধানে কেরলের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি।

অবসর নেওয়ার পর ভারতের সর্বকালের সেরা মহিলা অ্যাথলিটকে অ্যাকাডেমি করার জন্য জমি লিজ দিয়েছিল কেরল স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। সেই জমিতে নিজের স্বপ্নের অ্যাথলেটিক্স অ্যাকাডেমি তৈরি করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে অ্যাকাডেমির ছাত্রীদের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত ঊষা। এর আগে একাধিক সমস্যার সমাধান করেছেন। এবার বাধ্য হয়ে কেরলের মুখ্যমন্ত্রীর সাহায্যে সমস্যার স্থায়ী সমাধান চান।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...