Monday, April 6, 2026

কেন্দ্রের টাকা নিয়ে স্মৃতির দাবিকে নস্যাৎ করলেন কুণাল

Date:

Share post:

একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সুর চড়িয়েছেন শাসকদলের নেতামন্ত্রীরা। কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ তাঁদের।মুখ্যমন্ত্রীও এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবীর সুর চড়িয়েছেন।এই পরিস্থিতিতে কলকাতা সফরে এসে শনিবার পাল্টা রাজ্যকে দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রাজ্য সরকার নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের বরাদ্দ ২৬ হাজার ৭৫১ লক্ষ টাকা খরচ করতে পারেনি বলেই অভিযোগ করলেন তিনি।

স্মৃতির দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে তৃণমূল।কেন্দ্রীয় বাজেটের সুফল বোঝাতে শনিবারই কলকাতায় আসেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, বাংলার সরকার ২০১৭-১৮ সাল থেকে এখনও পর্যন্ত আমার দফতরের (নারী ও শিশুকল্যাণ মন্ত্রক) ২৬ হাজার ৭৫১ লক্ষ টাকা খরচই করতে পারেনি। প্রকল্পের টাকা পাওয়া সত্ত্বেও কেন খরচ করতে পারল না, রাজ্যকে তা জানাতে হবে বলেও দাবি করেন স্মৃতি।

এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেন, উনি কথা আর সংখ্যার জাগলারি করছেন।সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। কেন্দ্র টাকা দেয় না, এটা এখন সবার জানা। আর একটা প্রবণতা হচ্ছে, যে বছর যে সময় যে টাকা দেওয়ার সেটা হয় সময়ে দেয় না অথবা পরে এমন সময় টাকা দেয় যে কাজ করা যায় না। স্মৃতি ইরানি সস্তার রাজনীতি করেছেন। বাংলার মানুষ এসব বোঝে।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...