Friday, June 26, 2026

বাজেটে সংখ্যালঘুদের ব*ঞ্চনা, মোদি সরকারের ‘মেকি দরদ’ নিয়ে তীব্র কটা*ক্ষ !

Date:

Share post:

হিন্দু ভোটে আর কাজ চলছে না, তাই এবার সংখ্যালঘু মন জয় করতে আসরে নেমেছে বঙ্গ বিজেপি (BJP)। পঞ্চায়েত ভোটের আগে এটাই যেন বড় চ্যালেঞ্জ। কী করে সংখ্যালঘুদের মন জয় করা যায় সেই প্ল্যানিং চলছে পার্টির অন্দরে। অথচ এই কেন্দ্রীয় সরকারকে (Central Government) ‘মেকি দরদ ‘ ছাড়া কিছুই দেখাচ্ছে না সেটা অর্থমন্ত্রীর (Minister of Finance)পেশ করা বাজেটে (Budget) স্পষ্ট হয়ে গেছে। এক ধাক্কায় এবারের বাজেটে সংখ্যালঘু উন্নয়ন খাতে ৩৮ শতাংশ ব্যয় বরাদ্দ কমিয়ে দেওয়া হল । এর থেকেই স্পষ্ট মুখে যতই ‘সব কা সাথ,সব কা বিকাশ’ বলুক না কেন, এই সরকার আসলে শুধুই নিজের ভোট ব্যাংক (Vote Bank) ভরানোর চেষ্টায় মত্ত, সংখ্যালঘুদের শুধুই নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করছেন তাঁরা বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

ফের বঞ্চিত দেশের সংখ্যালঘুরা। মুখে যতই ‘দরদ’ দেখান না কেন, বাস্তবে যে গেরুয়া শিবির সংখ্যালঘুদের উন্নয়নের কোনও তোয়াক্কাই করে না সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এবারের বাজেট। ২০২২-২৩ অর্থবর্ষে সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে বাজেটে বরাদ্দ হয়েছিল ৫০২০.৫০ কোটি টাকা। আর এবার একধাক্কায় ৩৮ শতাংশ বরাদ্দ কমাল কেন্দ্র। এখানেই শেষ নয় বাজেটে মাদ্রাসা শিক্ষাতেও (Madrasa Education)কমেছে বরাদ্দের অঙ্ক। প্রায় দেড়শ কোটি টাকা থেকে কেটে সেটা মাত্র ১০ কোটি করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে বাজেটে সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ৩০৯৭.৬০ কোটি টাকা। ওয়াকিবহল মহল বলছে এই বাজেট স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিন্দুমাত্র আগ্রহী নয় বিজেপি সরকার। এমনকি মাদ্রাসা শিক্ষাকেও গুরুত্ব দিল না কেন্দ্র। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বাংলায় বিজেপি যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের আরও কাছে ঘেঁষতে চেষ্টা করছে সেটা যে সম্পূর্ণ ‘মেকি দরদ’ এবার তা আরও বেশি করে ধরা পড়ল সবার সামনে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...