Friday, June 26, 2026

২৪ ঘণ্টাও কাটল না! সুপ্রিম চাপে ৫ বিচারপতি নিয়োগের চূড়ান্ত সময়সীমা জানাল কেন্দ্র

Date:

Share post:

শুক্রবারই নাম না করে কেন্দ্রীয় সরকারকে (Central Government) তীব্র আক্রমণ শানিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। সাফ জানিয়ে দেওয়া হয়েছিল কারও আক্রমণে বিব্রত নয় দেশের শীর্ষ আদালত। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বেশ কিছুটা বেকায়দায় পড়ে শনিবার সকালেই কেন্দ্র জানিয়ে দিল নতুন ৫ বিচারপতিকে খুব শীঘ্রই পেতে চলেছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল (Attorney General) শীর্ষ আদালতের কাছে হাইকোর্টের ৩ প্রধান বিচারপতি সহ অন্য ২ বিচারপতির নাম জানিয়েছে।

তবে বিচারপতি সঞ্জয় কিষেণ কৌল এবং বিচারপতি এএস ওকার ডিভিশন বেঞ্চে শুক্রবার অ্যাটর্নি জেনারেল জানান, চলতি সপ্তাহের রবিবারের মধ্যেই বিষয়টির নিষ্পত্তি হতে পারে। হাই কোর্টের যে তিনজন প্রধান বিচারপতির নাম তিনি জানিয়েছেন, তাঁরা হলেন রাজস্থান হাই কোর্টের বিচারপতি পঙ্কজ মিথাল, পাটনা হাই কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং মণিপুর হাই কোর্টের বিচারপতি পিভি সঞ্জয় কুমার। এছাড়াও পাটনা হাই কোর্টের বিচারপতি এহসানউদ্দিন আমানুল্লাহ ও এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি মনোজ মিশ্রকেও এই তালিকায় রাখা হয়েছে।

উল্লেখ্য, বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টের বিরোধ ক্রমাগত বেড়েই চলেছে। দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়। এর মধ্যেই বিচারপতি নিয়োগ ইস্যুতে জটিলতা দূর করতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিল। কলেজিয়ামের সুপারিশ করা বিচারপতিদের ১০ দিনের মধ্যে নিয়োগ করতে হবে বলেও সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত সাফ জানিয়েছে, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ফাইল এভাবে মাসের পর মাস ফেলে রাখা চলে না। কেন্দ্রের এমন উদাসীনতার জেরে বিচারব্যবস্থা বিলম্বিত হচ্ছে। চরম ক্ষতি হচ্ছে সংশ্লিষ্ট বিচারপতিদেরও।

 

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...