Friday, April 3, 2026

তিলক নিতে অস্বীকার, সমালোচনার মুখে মহম্মদ সিরাজ ও উমরান মালিক

Date:

Share post:

বেনজির !  ভারতীয় দলে ধর্মের রং। সত্যিই কী তাই ? এবার নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন ভারতের দুই তারকা পেসার মহম্মদ সিরাজ ও উমরান মালিক।আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, টিম ইন্ডিয়ার ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফরা হোটেলে প্রবেশ করছেন। এবং সেই প্রবেশ পথেই তাঁদের কপালে তিলক লাগিয়ে স্বাগত জানাচ্ছেন হোটেল কর্মীরা। এখানেই ছন্দপতন।দুই ক্রিকেটার সিরাজ ও উমরান কপালে তিলক নিতে অস্বীকার করেন। হাতের ইশারায় নম্রভাবে ‘না’ বলে এগিয়ে যান তাঁরা।

আর এরপরেই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক। নেটিজেনদের একাংশের দাবি,  দেশের থেকে এক্ষেত্রে নিজেদের ধর্মকে এগিয়ে রাখতেই তিলক নিতে রাজি হননি সিরাজ ও উমরান । অনেকের আবার প্রশ্ন তুলেছেন, কপালে তিলক নিলে কি বিরাট কোনও সমস্যায় পরতেন দুই পেসার? বিতর্ক যাই হোক না কেন, অনেক নেটিজেনই পাশে দাঁড়িয়েছেন সিরাজ ও উমরানের। তাঁদের দাবি, এটা সম্পূর্ণ কোনও ব্যক্তির ব্যক্তিগত পছন্দ। এতে ধর্মের রং যোগ করার কোনও অর্থ হয় না। শুধুমাত্র সিরাজ ও উমরানই নন, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও আরেক সাপোর্ট স্টাফ হরিপ্রসাদ মোহনও তিলক নেননি। তাই এ নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।

সামনেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু ভারতের। নাগপুরে শুরু হতে চলা প্রথম টেস্টে দলে রয়েছেন সিরাজ। তবে এই সিরিজে ডাক পাননি উমরান। তাই মনে করা হচ্ছে ভিডিওটি দিন কয়েক পুরনো। তবে ঘটনা যে সময়েরই হোক, ভিডিওটি সামনে আসতেই বিতর্কের মুখে পড়তে হল দলের দুই তারকা সিরাজ ও উমরানকে। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি তাঁরা। ক্রিকেটপ্রেমীরা অবশ্য এই বিষয়টিকে কোনওভাবেই ধর্মীয় তকমা দিতেন রাজি নন।

 

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...