Monday, March 16, 2026

সারদা মামলায় সুবিধাভোগী সিপিএম-কংগ্রেস নেতৃত্ব! সম্পত্তি বাজেয়াপ্ত করে ইঙ্গিত দিল ইডি

Date:

Share post:

সারদাকাণ্ডে তৃণমূলের যোগ তুলে একসময় আক্রমণের সুর চড়িয়ে ছিল বাম-কংগ্রেস (Left-Congress)। যদিও সেই ইস্যুতে ভোট বাক্সে বিন্দুমাত্র দাঁত ফোটাতে পারেনি তারা। এবার সুবিধাভোগীদের তালিকায় নাম এলো সিপিআইএম-কংগ্রেস নেতৃত্বর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিবৃতি দিয়ে জানিয়েছে, CPIM-এর প্রাক্তন বিধায়ক দেবেন বিশ্বাস, পি চিদম্বরমের স্ত্রী নলিনী, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, -সহ একাধিক ‘সুবিধাভোগী’র সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মোট অর্থমূল্য ৬ কোটি টাকারও বেশি।

ইডি-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, PMLA আইন অনুযায়ী ৩ কোটি ৩০ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি এবং ৩ কোটি টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তালিকায় নাম রয়েছে,

• দেবেন বিশ্বাস, প্রাক্তন সিপিএম বিধায়ক

• নলিনী চিদম্বরম, কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী

• প্রয়াত অঞ্জন দত্ত, অসমের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি

• দেবব্রত সরকার, ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্তা

ইডি বিবৃতি অনুযায়ী, এঁরা সবাই সারদার থেকে লাভবান হন। বাজার থেকে ২,৪৫৯ কোটি টাকা তুলেছিল সুদীপ্ত সেনের সংস্থা। তার মধ্যে ১,৯৮৩ কোটি টাকা লগ্নিকারীদের ফেরত দিতে পারেনি সারদা গোষ্ঠী। এখনও পর্যন্ত এই মামলায় ৬০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির বিবৃতি থেকে স্পষ্ট সারদার সুবিধাভোগীর তালিকায় রয়েছেন বাম-কংগ্রেস নেতারা। অথচ যখন সারদাকাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, তখন ঘোলাজলে মাছ ধরতে সব চেয়ে বেশি গলা তুলেছিলে সিপিএম-কংগ্রেস নেতারাই। এখন অবশ্য তালিকা প্রকাশের পরে এই বিষয়ে নিয়ে কোনও পক্ষই একটিও শব্দ খরচ করেননি।

আরও পড়ুন- Assam : স্নাতকোত্তরে প্রথম জেলবন্দি ছাত্রনেতা ! সোনার পদক দিলেন রাজ্যপাল

 

 

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...