Saturday, June 27, 2026

রঞ্জি ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের মুখোমুখি সৌরাষ্ট্র

Date:

Share post:

শুক্রবারই বাংলা, মধ্যপ্রদেশ, কর্ণাটক রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। আর শনিবার পাঞ্জাবকে ৭১ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠল সৌরাষ্ট্র। শেষ ইনিংসে ২৫২ রান তাড়া করতে নেমে ১৮০ রানে আত্মসমর্পণ করল পাঞ্জাব।

সৌরাষ্ট্রের বোলারদের মধ্যে পার্থ ভুট একাই পাঁচ উইকেট তুলে নেন।জিততে হলে পঞ্চম তথা শেষ দিনে পাঞ্জাবকে করতে হত ২০০ রান। আর সৌরাষ্ট্রকে নিতে হত ৮ উইকেট। ম্যাচটি ড্র করলেও সেমিফাইনালে যেত পাঞ্জাবই। কারণ তারা প্রথম ইনিংসে লিড পেয়েছিল। তবে শনিবার পাঞ্জাবের ব্যাটারদের নাকানিচোবানি খাইয়ে শেষ হাসি হাসল সৌরাষ্ট্রই। তারা পৌঁছে গেল রঞ্জি ট্রফির সেমিফাইনালে।

রাজকোটে ম্যাচের শেষ দিনে একেবারে টানটান ম্যাচে সৌরষ্ট্রকে জয়ের মুখ দেখালেন দলের স্পিনার পার্থ ভুট। প্রথম ইনিংসে পঞ্জাব ১২৮ রানে এগিয়ে ছিল, সেখান থেকে তারা হারল ৭১ রানে। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে পাঞ্জাবকে করতে হত ২৫২ রান। সেখানে চতুর্থ দিনের শেষে পাঞ্জাবের স্কোর ছিল ২ উইকেটে ৫২। শেষ দিন সৌরাষ্ট্রের তিন স্পিনার-পার্থ ভুট, ধর্মেন্দ্রসিং জাদেজা ও যুবরাজ দোদিয়া দুরন্ত পারফরম্যান্স করে দলের জয় নিশ্চিত করেন।

প্রথম ইনিংসে ৯ নম্বরে নেমে সেঞ্চুরি করা পার্থ পাঁচটি, জাদেজা তিনটি ও দোদিয়া দু’টি উইকেট নেন। পঞ্জাবের শেষের দিকে ইনিংস তাসের ঘরের মত ভেঙে পড়ে। শেষ পাঁচটি উইকেট পড়ে মাত্র ২৪ রানের মধ্যে। অধিনায়ক মনদীপ সিং-এর ৪৫ এবং পুখরাজ মানের ৪২ বাদ দিলে বাকিদের অবস্থা তথৈবচ। শনিবার ১৮০ রানেই গুটিয়ে যায় পঞ্জাবের ইনিংস।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...