Saturday, April 4, 2026

কেন্দ্রের বরাদ্দ টাকা খরচ করেনি রাজ্য: গুরুতর অভিযোগ স্মৃতির, পাল্টা তোপ তৃণমূলের

Date:

Share post:

কলকাতায়(Kolkata) পা রেখে তৃণমূল সরকারের(TMC Govt) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি(Smriti Irani)। সাংবাদিক বৈঠক করে স্মৃতি অভিযোগ করেন, এই রাজ্যের সরকার নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের বরাদ্দ ২৬৭ কোটি টাকা খরচ করতে পারেনি। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর এহেন দাবিকে পুরোপুরি নস্যাৎ করা হয়েছে তৃণমূলের তরফে।

কেন্দ্রীয় বাজেটের সুফল বোঝাতে শনিবার কলকাতা সফরে এসেছেন স্মৃতি ইরানি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “বাংলার সরকার ২০১৭-১৮ সাল থেকে এখন পর্যন্ত আমার দফতরের (নারী ও শিশুকল্যাণ মন্ত্রক) ২৬৭ কোটি ৫১ লক্ষ টাকা খরচই করতে পারেনি।” কেন এই টাকা খরচ করা হলো না? তার জবাব তলব করেন তিনি।

স্মৃতির এহেন অভিযোগকে পুরোপুরি নস্যাত করা হয়েছে তৃণমূলের তরফে। পঞ্চায়েত নির্বাচনের আগে ঘাসফুল শিবিরকে অপদস্ত করতেই বিজেপির এই ষড়যন্ত্র বলে অভিযোগ উঠছে। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা থেকে একথা বলছেন স্মৃতি। তাঁর অভিযোগে কোনও সারবত্তা নেই। আদৌ কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচ করা হয়েছে কিনা, সে হিসাব সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা নির্দিষ্ট সময়ে দিয়ে দেবেন।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...