Wednesday, June 24, 2026

নিবিড় জনসংযোগ: কেশপুরের পথে বাসিন্দাদের সমস্যার কথা শুনেই পদক্ষেপ অভিষেকের

Date:

Share post:

যাচ্ছিলেন কেশপুরের (Keshpur) জনসভার (Rally) উদ্দেশ্যে। কিন্তু পথে যেতে যেতে থমকে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সব নিরাপত্তার ঘেরাটোপ ছেড়ে কথা বলতে এগিয়ে যান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে। তাঁকে দেখে ছুটে আসেন স্থানীয়রা। জানান, নিজেদের সুখ-দুঃখের কথা। তবে, শুধু সমস্যা শোনাই নয় অন-দ্য-স্পট পদক্ষেপও করলেন অভিষেক। মন্ত্রীকে ফোন করে সমাস্যার সমাধানে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান অভিষেক। আনন্দে আপ্লুত জনতা করতালিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে অভিবাদন জানান।

আর কিছুক্ষণের মধ্যেই কেশপুরে (Keshpur) জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ে। শনিবার, সেই সভার যাওয়ার আগেই মাঝপথে নেমে গ্রাম পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। তাঁদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনেন। তবে শুধু শোনাই নয়, নিজের ফোনে সব নোট করেন অভিষেক। এনিকেট গ্রাম পঞ্চায়েতের জিনশহর গ্রামের বাসিন্দারা তাঁদের জমির পাট্টা না পাওয়ার কথা জানালেন তাঁকে। সেকথা শুনে সেখানে দাঁড়িয়েই সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন অভিষেক। বলেন, ”আমি জানি তোমার অপরেশন। তবু নিয়ম যা আছে দেখে, যতটা তাড়াতাড়ি সম্ভব একটু পাট্টার ব্যবস্থা করে দাও। না হলে এঁরা আবাস যোজনার টাকাও পাচ্ছেন না। এটা অগ্রাধিকার দিয়ে দেখতে হবে”। পানীয়জল ও স্কুলের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি জানান, নিজে এই বিষয়ে কাজ কতদূর এগোল তা খোঁজ নেবেন।

অভিষেককে এভাবে পাশে পেয়ে আপ্লুত এলাকার মানুষ। তাঁদের সমস্যা শুনেই যে তা সমাধানের চেষ্টা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুধু করে দেবেন তা হয়ত আশাও করেননি তাঁরা। অভিষেকে এই উদ্যোগকে হাততালি নিয়ে ধন্যবাদ জানান এলাকাবাসী।

বারবার তৃণমূল নেতৃত্বকে মানুষের সঙ্গে মিশে তাঁদের সুখ-দুঃখ ভাগ করে নিতে পরামর্শ দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেও সেভাবে সাধারণ মানুষের উঠোনে বসে কথা শোনেন। ব্যতিক্রম নন অভিষেকেও। এর আগেও নিহত তৃণমূলে নেতার বাড়ি গিয়ে তাঁর নাবালক পুত্রকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছিল তাঁকে। দায়িত্ব নিয়েছিলেন মৃতের মেয়ের লেখাপড়ার। এমনকী স্যোশাল মিডিয়াতেও কোনও শিশুর অসুস্থতার কথা শুনলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...