Thursday, March 19, 2026

Sid-Kiara Wedding: মুম্বই ছাড়লেন কিয়ারা, বিয়ের বাকি মাত্র ৪৮ ঘণ্টা!

Date:

Share post:

বলিউডে (Bollywood) ‘বিগ ফ্যাট ওয়েডিং’ (Big Fat Wedding) শুরু হতে আর মাত্র ৪৮ ঘন্টার অপেক্ষা। মরু শহরে মন বিনিময়ের তোড়জোড় চলছে জোর কদমে। এবার হবু কনে রওনা দিলেন বিবাহবাসরের উদ্দেশ্যে। সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) আর কিয়ারা আডবাণীর (Kiara Advani) বিয়ে নিয়ে ব্যস্ত জয়সলমীর ।

প্রকাশ্যে বিয়ে নিয়ে সেভাবে কিছু মন্তব্য করেন নি সিড- কিয়ারা। বিয়েতে ঘনিষ্ঠদের আমন্ত্রণ থাকলেও ব্রাত্য মিডিয়া । তবু সুযোগ ছাড়তে নারাজ পাপারাৎজীরা। শনিবার মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে সাদা ওয়েস্টার্ন পোশাক সঙ্গে ফুশিয়া পিঙ্ক স্টোলে ক্যামেরাবন্দি হলেন বলি তারকা অভিনেত্রী কিয়ারা আডবাণী। এদিন প্রাইভেট এয়ারপোর্টে পরিবারের বাকিদের সঙ্গে দেখা গেল তাঁকে। বুঝতে অসুবিধা হল না যে বিয়ের জন্যই উড়ে গেলেন তিনি।

জয়সলমীরের সূর্যগড় প্যালেসে চারহাত এক হতে চলেছে। আমন্ত্রিতদের শখানেক মতো হবে বলেই হবু বর কনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।ইতিমধ্যেই নাকি অতিথি সমাগম শুরু হয়েছে বিলাসবহুল পাঁচতারা হোটেলে।সূত্রের খবর, সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ের নিরাপত্তা সামাল দেওয়ার দায়িত্বে শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী রয়েছেন।

বি-টাউন বলছে ২০২০ সাল থেকে একে অন্যকে ডেট করতে শুরু করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। এবার সবাইকে সাক্ষী রেখে ছাদনাতলায় যাওয়া আর মাত্র কিছু সময়ের অপেক্ষা।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...