Wednesday, June 24, 2026

থার্মোমিটারের পারদ ১০৩ ! ঐন্দ্রিলার জন্মদিনে শয্যশায়ী সব্যসাচী

Date:

Share post:

মেয়েটা আর বেঁচে নেই। থাকলে হয়তো ৫ ফেব্রুয়ারি, জন্মদিনের রজত জয়ন্তী বর্ষ ধুমধাম করে সেলিব্রেট (25 Years birthday celebration) করতেন তাঁর কাছের মানুষেরা। আজ সবটাই স্মৃতির পাতায় জায়গা করে নিয়েছে। “২৫ বছর আগে এ দিন সকাল ৭টা ৩৪-এ আমার মিষ্টি জন্মেছিল। ফুটফুটে সুন্দর দেখতে। কী ফর্সা। আমার সেই ছোট্ট মিষ্টিটাকে নিজের কাছে রাখতে পারলাম না। শনিবার রাত থেকে ঘুমোতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার।” কান্না ভেজা গলায় কথাগুলো বললেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) মা শিখা শর্মা (Sikha Sharma)।

কারোর চলে যাওয়া কখনই মন থেকে মুছে ফেলা যায় না। যে শূন্যতা তৈরি হয় তা পূরণ করার তো কিছুই আর ফিরে আসে না। সময়ের তাগিদে নিজের কর্মজীবনে ফিরেছেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী( Sabyasachi Chowdhury) । কিন্তু সঙ্গীকে কাছ ছাড়া করেননি এক মুহূর্তের জন্যও। ৫ ফেব্রুয়ারি ঐন্দ্রিলা শর্মার জন্মদিন। প্রত্যেক বছর এই দিনটা সব্যসাচীর কাছে খুব স্পেশাল। অভিনেত্রীর জীবনের অনেকটা জুড়েছিলেন তাঁর প্রেমিক। আজ একজন অন্যজনের থেকে অনেকটা দূরে। মনের খারাপ থাকা বোধহয় বুঝতে পারে শরীরটাও। গতকাল অর্থাৎ শনিবারে রাত থেকেই ধুম জ্বর এসেছে সব্যসাচীর। বিছানা ছেড়ে উঠতে পারছেন না তবু ঐন্দ্রিলার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। একজন মা হিসেবে অন্য জন প্রেমিক হিসেবে, অপূর্ণ থাকার কষ্ট বোধহয় এভাবেই বলা না বলা কথাতে ভাগাভাগি করে নিচ্ছেন বিগত কয়েকটা দিন ধরে । আজ ঐন্দ্রিলার ২৫ বছরের জন্মদিন। আকাশের তারা হয়ে জ্বলজ্বল করতে থাকা অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর প্রিয়জনেরা।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...