Friday, April 3, 2026

বীরভূমে বো*মা ফেটে বি*স্ফোরণকাণ্ডে রাতেই গ্রেফতার মূল অভিযুক্ত সহ ৬

Date:

Share post:

শনিবার রাত ১০টা নাগাদ বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণ হয়। বোমার আঘাতে গুরুতর জখম হন এলাকার তৃণমূলের পঞ্চায়েত প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ। মৃত্যু হয় তাঁর সঙ্গী নিউটন শেখের।এরপরই রাতে শুরু হয় পুলিশি তৎপরতা। বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত-সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল রাতেই রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্রের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।এরপরই গ্রেফতার হন মূল অভিযুক্ত সহ ৫ জন।

আরও পড়ুন:”বন্দির ডায়েরি”, বইমেলায় নস্টালজিক কুণাল জেল সুপারকে দিলেন এই উপহার

বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্তের নাম সুজাউদ্দিন। তাঁর সঙ্গে আরও ৫ জনকে শনিবার রাতেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।পুলিশের অনুমান, লাল্টু এবং নিউটনকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তাতেই মৃত্যু হয়েছে নিউটনের।

অন্যদিকে, বোমার আঘাতে জখম লাল্টুকে প্রথমে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তাঁর অবস্থার অবনতি হতে রাতেই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...