Friday, June 26, 2026

নিজস্ব ছন্দে ‘উদিচী’র বার্ষিক মিলন উৎসব জমজমাট

Date:

Share post:

করোনা মহামারির প্রবল পরাক্রম থেকে মুক্ত হয়ে আবার নিজস্ব ছন্দে স্পন্দিত হয়ে উঠেছে জীবন। সেই গতিময়তাকে উদযাপন করতেই ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো ‘উদিচী’র বার্ষিক মিলন উৎসব।

পানিহাটি লোকসংস্কৃতি ভবনে সৃজনশীল নৃত্যের তাল লয় ছন্দে মাতলেন শ্রোতা ও দর্শকরা।সংস্থার প্রধান অর্পিতা ঘোষালের পরিচালনায় এবং সহ শিক্ষক শিবাজী ঘোষের প্রচেষ্টায় সংস্থার ছাত্র ছাত্রীদের একের পর এক উপস্থাপনা নজর কাড়ল সবার। কী ছিল না সেই উপস্থাপনায় ? ওড়িশি মঙ্গলচরণ, গণেশ বন্দনা, কত্থক ফিউশন, গঙ্গা স্তোত্র , সরস্বতী বন্দনা এবং লোকনৃত্যের সম্ভার।
মহাভারতের অন্যতম বিতর্কিত চরিত্র দ্রৌপদীর বিভিন্ন মুহূর্তের চিত্র শৈলী নিখুঁত দক্ষতায় নৃত্যের মাধ্যমে উপস্থাপিত করলেন অর্পিতা ঘোষাল।‌ তাকে সমান তালে সঙ্গত করলেন সংস্থার শিক্ষার্থীরা। অর্পিতা ঘোষালের অনবদ্য উপস্থাপনা মন ছুঁয়ে গেল উপস্থিত সকলের।
‘উদিচী’র এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সবাই।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...