Monday, June 8, 2026

পাকিস্তান থেকে এশিয়া কাপ সরানোর সিদ্ধান্ত চূড়ান্ত

Date:

Share post:

পাকিস্তান থেকে সরল এ বারের এশিয়া কাপ। আয়োজক দেশ এখনও চূড়ান্ত‌ হয়নি । মার্চে চূড়ান্ত হয়ে যাবে কোথায় হবে এশিয়া কাপ। আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে সেই সংযুক্ত আরব আমিরশাহিই। শনিবার বাহরিনে বিসিসিআই সচিব জয় শাহ এবং পাক বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি বৈঠক করেন। তার পরেই এই খবর প্রকাশ্যে এসেছে।

প্রসঙ্গত, এ বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। এশীয় ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) চেয়ারম্যান জয় শাহ গত অক্টোবরে ঘোষণা করেন, পাকিস্তানে যাবে না ভারত। নিরপেক্ষ জায়গায় এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এই নিয়ে জল ঘোলা কম হয়নি।

আমিরশাহি আয়োজনের ব্যাপারে এগিয়ে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নেওয়া হয়নি। জয় শাহের ইচ্ছাতেই শনিবারের আপৎকালীন বৈঠক ডেকেছিলেন নাজাম। এসিসি-র সব দেশ সেখানে উপস্থিত ছিল।

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, “সব দেশের উপস্থিতিতে গঠনমূলক আলোচনা হয়েছে। আয়োজকদের নাম ঘোষণা মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এটা নিশ্চিত ভাবেই বলা যায়, ভারত কোনও ভাবেই পাকিস্তানে যাবে না। তাই প্রতিযোগিতাকেই স্থানান্তরিত করা হবে। ”

আসলে এই মুহূর্তে পাকিস্তানের যা পরিস্থিতি তাতে এই প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে বেশি উৎসাহ দেখাননি নাজাম । পাকিস্তান এই মুহূর্তে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এরই পাশাপাশি আরও একটি বিষয় উল্লেখযোগ্য হয়ে দাঁড়িয়েছে, আমিরশাহিতে খেলা হলে প্রতিটি সদস্য দেশই সম্প্রচার স্বত্ব ছাড়াও অন্য পথে কোষাগার ভরাতে পারবে।

 

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...