Sunday, April 12, 2026

টি-২০ বিশ্বকাপে নিজের সেরা পারফরম্যান্স দিতে চান দীপ্তি

Date:

Share post:

১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ। ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতের মহিলা দল। ত্রিদেশীয় সিরিজে ফাইনালে হেরে ট্রফি হাতছাড়া হয়েছে। তবে ত্রিদেশীয় সিরিজ ট্রফি হাতছাড়া হলেও অনেক ইতিবাচক দিক নিয়েই মেয়েদের টি-২০ বিশ্বকাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া, বিশ্বকাপের আগে সেকথা জানিয়ে দিলেন ভারতের তারকা ক্রিকেটার দীপ্তি শর্মা। বিশ্বকাপের মহড়া টুর্নামেন্টে দাপটে খেলেও বৃহস্পতিবার ফাইনালে আয়োজক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেটে হেরে যায় হরমনপ্রীত কৌরের ভারত। ১০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকাতেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তাই ভাল ফলের ব্যাপারে আশাবাদী দীপ্তি।

টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের সম্মান পেয়েছেন স্পিনার-অলরাউন্ডার দীপ্তি শর্মা। ত্রিদেশীয় সিরিজে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। দীপ্তি বলেন, ‘‘টুর্নামেন্ট থেকে অনেক ইতিবাচক দিক আমরা পেয়েছি। বোলিং এবং ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভাল করেছি। বিশ্বকাপে এটাই আমাদের ধরে রাখতে হবে। এই পারফরম্যান্সই বিশ্বকাপে ধরে রাখতে মরিয়া আমরা।”

এখানেই না থেমে দীপ্তি আরও বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকা নিজেদের মাঠে খেলবে। কিন্তু আমরা এখানে ত্রিদেশীয় সিরিজে যেভাবে খেলেছি সেখান থেকেই বিশ্বকাপে শুরু করতে হবে। প্রতিপক্ষ নিয়ে না ভেবে আমাদের নিজেদের দলেই ফোকাস রাখতে হবে। কীভাবে আমরা আরও উন্নত করতে পারি, সেদিকেই নজর দিতে হবে আমাদের।”

গত টি-২০ বিশ্বকাপে অল্পের জন‍্য ট্রফি হাতছাড়া হয়েছে। সেই হারের জ্বালা মিটিয়ে ২০২৩ টি-২০ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলতে মরিয়া টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের আগে সেই লক্ষ্যেই যেন প্রতিজ্ঞাবদ্ধ ভারতের প্রমীলা দল।

আরও পড়ুন:মেসির গোলেই জয় পিএসজি’র

Related articles

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...

বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি

সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে এই মুহূর্তে বিশাল শূন্যতা বিনোদন জগতে। হাসপাতালে ভর্তি হওয়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান...

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...