Saturday, June 13, 2026

মেসির গোলেই জয় পিএসজি’র

Date:

Share post:

ফের দলকে একাই বাঁচালেন লিওনেল মেসি। শনিবার রাতে লিগ ওয়ানের ম‍্যাচে টি এফসি বিরুদ্ধে খেলতে নামে পিএসজি। সেই ম‍্যাচে চোটের জন‍্য ছিলেন না নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপে। সেই ম‍্যাচেই টি এফসিকে ২-১ গোলে হারায় পিএসজি। পিএসজির হয়ে গোল দুটি করেন লিওনেল মেসি এবং হাকিমি।

শনিবারের ম‍্যাচে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে পিএসজি। ম‍্যাচের ২০ মিনিটে টি এফসিকে এগিয়ে দেন ব্যাঙ্ক ভ্যান ডের বোমেন। এরপর ম‍্যাচের ৩৮ মিনিটে পিএসজিকে সমতা ফেরান হাকিমি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাঁড়ায় পিএসজি। যার ফলে ম‍্যাচের ৫৮ মিনিটে গোল করে পিএসজিকে ২-১ এগিয়ে দেন। বক্সের ঠিক বাইরে থেকে মেসি বাঁকানো শটে জালে বল জড়িয়ে দেন লিও। মেসির গোলেই ২-১ করে প্যারিসের এই ক্লাবটি। মেসি জোড়া গোল করেই মাঠ ছাড়তে পারতেন। কিন্তু সংযোজিত সময়ে মেসির নিশ্চিত গোলমুখী শট পোস্টে লেগে প্রতিহত হয়। টি এফসির হয়ে গোল করার সুবাদে এই নিয়ে মেসি পিএসজির শেষ পাঁচ ম্যাচে তৃতীয় গোল করে ফেললেন। আর এই জয়ের ফলে পিএসজি ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে।

আরও পড়ুন:আজ ঘরের মাঠে বাগানের সামনে বিএফসি

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...