Saturday, June 13, 2026

মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে অশা*ন্তি বাধানোর চেষ্টা বিরোধীদের, উত্ত*প্ত রতুয়া

Date:

Share post:

মাদ্রাসার পরিচালন সমিতির ভোট। আর সেখানেই অশান্তি পাকানোর চেষ্টা করল বিরোধীরা। এর জেরে উত্তপ্ত হয়ে উঠল মালদহের রতুয়া (Maldah Ratua)। গুলি-বোমা ছোড়ার অভিযোগও উঠেছে। ঘটনাস্থলে পুলিশ (Police) মোতায়েন করা হয়েছে।

রবিবার রতুয়া ১ ব্লকের বাটনা হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ছিল। সকাল থেকে নিশ্চিদ্র পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ভোট দান শুরু হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাপ্পা ভোটের অভিযোগ তোলে দুই পক্ষ। মাদ্রাসার নির্বাচনের আঁচ ছড়িয়ে পড়ে এলাকায়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বোমা-গুলি ছোড়া হয় বলে অভিযোগ। বেশ কয়েকটি গাড়ি ও বাইক ভাঙচুর করা হয়। সংঘর্ষে এক জন গুলিবিদ্ধ হন বলে অভিযোগ। বিরোধীরাই বাইরে থেকে লোক এনে এলাকায় গোলমাল বাধানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ।

 

 

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...