Thursday, February 19, 2026

সায়নী-কুন্তলকে নিয়ে ‘কু*মন্তব্য’! বিজেপি সাংসদকে আইনি নোটিশ যুব তৃণমূলের সভাপতির

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সঙ্গে অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষের সম্পর্ক নিয়ে মন্তব্যের জেরে এ বার বিপাকে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নিয়োগ দুর্নীতিতে কুন্তলকে ইডি হেফাজতে নেওয়ার পর থেকেই তাঁর সঙ্গে সায়নীর একটি পুরনো ছবিকে হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে বিজেপি। সেই ছবি দেখিয়ে সৌমিত্র খাঁ দাবি করেন, কুন্তলের সঙ্গে সম্পর্ক রয়েছে সায়নীর! বিজেপি সাংসদের এই ‘অশালীন’ মন্তব্যের জেরে সৌমিত্রর বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠালেন যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ।নোটিশে সৌমিত্রকে সাতদিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে।

আরও পড়ুন:কুন্তলের টাকা অর্পিতার ফ্ল্যাটে! আদালতে দাবি ইডির
রবিবার একটি টুইট করে আইনি সৌমিত্রকে নোটিশ পাঠানোর কথা জানান  সায়নী। তিনি লেখেন, ‘সাংসদ সৌমিত্র খাঁকে পাঠানো আইনি নোটিশ শেয়ার করলাম। তিনি গত ৩ ফেব্রুয়ারি প্রকাশ্যে একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের জেরেই নোটিশ পাঠানো হয়েছে। ওঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’


ঠিক কী বলেছিলেন সৌমিত্র?
শুক্রবার নিজের বিবাহ-বিচ্ছেদের মামলায় বাঁকুড়ার জেলা আদালতে গিয়েছিলেন বিজেপি সাংসদ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব তৃণমূল নেত্রীর সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন সৌমিত্র। তিনি বলেন, ‘আমি বলছি কুন্তল ও সায়নীর কোনও অবৈধ সম্পর্ক ছিল কিনা তা তদন্ত করে দেখা উচিত।’
নিয়োগ দুর্নীতিতে কুন্তলের নাম জড়ানোর পর থেকেই সায়নী ঘোষকে নিশানা করতে শুরু করেছে রাজ্যের বিরোধী দলগুলি। কুন্তলের সঙ্গে সায়নীর একাধিক ছবি সামনে এনে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। যদিও এ বিষয়ে সায়নীকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ‘কুন্তলকে চিনি না এ কথা বলব না। একাধিক ছবিতে ওঁর সঙ্গে আমাকে দেখতে পাওয়া গেছে সেটাও ঠিক। কুন্তল ঘোষ আমাদের যুব সংগঠনে রয়েছে। সেই সূত্রেই ওঁকে চিনি।’

spot_img

Related articles

‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ...

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...