Saturday, April 4, 2026

কলেজিয়াম বিতর্কের মাঝে ফের প্রকাশ্যে সং*ঘাত! সুপ্রিম কোর্টকে নিশানা রিজিজুর

Date:

Share post:

ফের সামনে এল সুপ্রিম কোর্ট (Supreme Court of India) ও কেন্দ্রীয় আইনমন্ত্রীর সংঘাত। শনিবারই দ্রুত বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে শীর্ষ আদালতের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রকে। নাম না করে মোদি সরকারকে কার্যত হুঁশিয়ারির সুরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় কারও ভয়ে বিব্রত হবে না তারা। এবার সেই ইস্যুতেই সুপ্রিম কোর্টের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)। এদিন রিজিজু জানান, যদি এই দেশের মালিক কেউ হয়ে থাকেন তাহলে সেটা জনতা। আমরা সকলেই তাঁদের সেবক। কেউ কাউকে হুঁশিয়ারি দিতে পারে না।

রবিবার এলাহাবাদ হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের ১৫০ বছর উপলক্ষে প্রয়াগরাজে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু সহ সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের একাধিক বিচারপতি। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ফের দেশের শীর্ষ আদালতকে নিশানা করলেন রিজিজু। রিজিজুর কথায়, আমি সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন দেখেছি, যেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু জানিয়ে রাখা প্রয়োজন, এখানে কেউ কাউকে হুঁশিয়ারি দিতে পারে না কারণ এদেশে মালিক একমাত্র জনতা। আমরা সকলেই তাঁদের সেবক।

এরপরই কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, সংবিধান মেনে মানুষ যেভাবে চাইবে সেভাবেই দেশ চলবে। এই দেশকে সেবা করার সুযোগ পেয়ে আমরা সৌভাগ্যবান। এরপরই সমস্ত জল্পনা উড়িয়ে রিজিজু সাফ জানিয়ে দেন, দেশে বিচারব্যবস্থার সঙ্গে আইনসভার কোনও দ্বন্দ্ব নেই। আইনমন্ত্রী আরও বলেন, নরেন্দ্র মোদি সরকার ৭০০০ কোটি টাকা এই বিচারব্যবস্থাকে উন্নত করতে সদ্য বাজেটে বরাদ্দ করেছে। পাশাপাশি দেশের বিচার ব্যবস্থা প্রসঙ্গে রিজিজু বলেন, বিচার ব্যবস্থাকে সহজ করতে ১৪২৬টির মতো পুরনো ও অপ্রয়োজনীয় আইন অপসারণ করা হয়েছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...