Wednesday, June 24, 2026

‘পার্টনার’ খুঁজতে গিয়ে প্রতা*রিত ৭৮ বছরের বৃদ্ধ, খোয়ালেন এক কোটি টাকা

Date:

Share post:

সঙ্গিনী (Partner)খুঁজে দেওয়ার নাম করে এবার অভিনব প্রতারণার ফাঁদ পুনেতে। বৃদ্ধ বয়সে নিজের একাকীত্ব দূর করতে পার্টনার খুঁজতে বসেছিলেন ৭৮ বছরের এক বৃদ্ধ। ঘুণাক্ষরেও টের পাননি অভিনব এক প্রতারণার জালে জড়িয়ে পড়েছেন তিনি। পুলিশ (Pune Police) সূত্রে খবর সম্প্রতি মহারাষ্ট্রের বাসিন্দা হলেও কিছুদিন আগেই পুনের শিবাজীনগরের (ShivajiNagar) বসবাস করতে শুরু করেন অভিযোগকারী বিপত্নিক বৃদ্ধ।  ‘ডেটিং অ্যাপে’র (Dating App) মাধ্যমে নিজের সঙ্গিনী খুঁজতে গিয়ে প্রায় ১ কোটি ২ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা খোয়ালেন তিনি। ঘটনার তদন্তে নেমেছে পুণের (Pune) সাইবার অপরাধ (Cyber Crime) থানার পুলিশ।

অভিযোগকারী বলছেন একটি ডেটিং অ্যাপের লিংকে ক্লিক করে অনলাইনে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করেছিলেন। পরবর্তী পর্যায়ে ওই ডেটিং অ্যাপের দুই কর্মী রজত সিং ও নেহা শর্মা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। পরিষেবার বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন তাঁরা। বৃদ্ধ দাবি করছেন যে সঙ্গিনী পেতে তিনি ১ কোটি টাকার বেশি অনলাইনে ডেটিং অ্যাপ সংস্থাকে পেমেন্ট করেছিলেন। এরপর তিনি বুঝতে পারেন বড়সড় বিপদ ঘটে গেছে। এই অবস্থায় পুনের সাইবার অপরাধ থানার দ্বারস্থ হন ৭৮ বছরের বৃদ্ধ। এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার বিভাগের তদন্তকারীরা। পুলিশ আধিকারিকরা বলছেন ২০২২ থেকে ২০২৩-এর মধ্যে মোট ২০ বার টাকা ট্রান্সফার করেছেন ওই বৃদ্ধ। তদন্তে উঠে এসেছে দিল্লি ও গাজিয়াবাদের দু’টি প্রাইভেট ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য। এই চক্রের সঙ্গে কারা জড়িত সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...