Tuesday, June 23, 2026

‘ভারতের বিরুদ্ধে সিরিজ জিতলে অ‍্যাসেজ জয় থেকেও বেশি হবে’: স্মিথ

Date:

Share post:

আগামি বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। এই সিরিজে নামার আগে প্রস্তুতি তুঙ্গে দুই শিবিরে। অ‍্যাসেজের থেকে বর্ডার-গাভাস্কর সিরিজকে গুরুত্ব বেশি অজি দলের। এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এমনটাই জানালেন স্টিভ স্মিথ। তিনি বলেন, ভারতের বিরুদ্ধে সিরিজ জিতলে অ‍্যাসেজ জয় থেকেও বেশি হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে স্মিথ বলেন,” যদি আমরা ভারতের বিরুদ্ধে সিরিজ জিততে পারি তাহলে তা অ্যাসেজ জেতার থেকেও বড় হবে। ভারতের মাটিতে জেতা খুব কঠিন। একটা টেস্ট ম্যাচ গোটা সিরিজের সমান মনে হয়। আমরা যদি এই পর্বত অতিক্রম করতে পারি, তা হলে সেটা হবে বিরাট ব্যাপার। ”

স্মিথের সুরেই সুর মিলিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনিও অ্যাসেজের থেকে এই সিরিজকে এগিয়ে রেখেছেন।

স্মিথ, কামিন্সের পাশাপাশি ভারতের বিরুদ্ধে সিরিজকে গুরুত্ব দিচ্ছেন মিচেল স্টার্কও। এই নিয়ে তিনি বলেন, “ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলার সুযোগ পাওয়া আমাদের সকলের জন্যই বিশেষ ব্যাপার। ভারত সফরের সাফল্যকে আমাদের দলের মুকুটের দামী রত্ন হিসাবে সব সময় বিবেচনা করি আমরা। সকলেই জানি এই সফর কতটা কঠিন। ভারতীয় দলও ভীষণ শক্তিশালী।”

ডেভিড ওয়ার্নার এই সিরিজ নিয়ে বলেন,”এই সিরিজ এতটাই গুরুত্বপূর্ণ যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিতে হলে জিততেই হবে।”

আরও পড়ুন:পাকিস্তানে ভারতের এশিয়া কাপ খেলতে না যাওয়া নিয়ে বিষ্ফো*রক মন্তব্য জাভেদ মিয়াঁদাদের

 

 

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...