Tuesday, June 23, 2026

পাকিস্তানে ভারতের এশিয়া কাপ খেলতে না যাওয়া নিয়ে বিষ্ফো*রক মন্তব্য জাভেদ মিয়াঁদাদের

Date:

Share post:

এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে যাওয়ার পর থেকেই দুই দেশ ভারত-পাকিস্তানের মধ‍্যে চলছে তরজা। পাকিস্তান থেকে এশিয়া কাপ সরে যাওয়ার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হয়েছে একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাকিস্তান। বিশ্বকাপ খেলতে পাঠানো হবে না বাবর আজমদের। আর এবার এই নিয়ে বিষ্ফো*রক মন্তব‍্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তিনি বলেন, ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে তো না আসবে। ওরা জাহান্নমে যেতে পারে।

এদিন এক সাক্ষাৎকারে জাভেদ মিয়াঁদাদ বলেন, “ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে তো না আসবে। ওরা জাহান্নমে যেতে পারে। তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমি সর্বদা পাকিস্তানকে সমর্থন করেছি। যখনই কোনও সমস্যা তৈরি হয়েছে, আমি ভারতকে ছেড়ে কথা বলিনি। আমাদের উচিত নিজেদের দিকটায় নজর দেওয়া। আমাদের দিক থেকে যেটা ঠিক মনে হবে, সেটাইকেই গ্রহণ করা উচিত এবং সেটার জন্যই লড়াই করা দরকার।”

এখানেই না থেমে মিয়াঁদাদ আরও বলেন,”পাকিস্তানে এসে খেলুক না ভারত। কেন আসে না ওরা? ওরা আসলে পালিয়ে বাঁচে। ভারত যদি এখানে এসে হেরে যায়, তবে ওরা জানে সমস্যায় পড়তে হবে ওদের। ভারতের লোক সেটা হজম করতে পারবে না। হাঙ্গা*মা শুরু করে দেবে। এটা আমাদের সময়েও হয়েছে। একারণেই ওরা আমাদের সঙ্গে খেলতে চায় না।”

আরও পড়ুন:ফের কি বার্সেলোনায় ফিরছেন মেসি? ইঙ্গিত পিএসজি’র ক্রীড়া পরামর্শদাতার কথায়

 

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...