Tuesday, April 14, 2026

ঠাকুরপুকুরে বেপরোয়া বাসের চাকায় পি*ষ্ঠ মহিলা ইএসআই কর্মী! গ্রেফতার বাস চালক

Date:

Share post:

নাইট ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন স্কুটিতে।কিন্তু বাড়ি ফেরা হল না। ঠাকুরপুকুর থ্রি-এ বাসস্ট্যান্ডের কাছে বেপরোয়া গতির বাস পিষে দিয়ে যায় ইএসআই হাসপাতালের এক মহিলা কর্মীকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।গ্রেফতার করা হয়েছে ঘাতক বাসের চালককে।

আরও পড়ুন:মুম্বই-গোয়া জাতীয় সড়কে পথদুর্ঘটনায় শিশুসহ মৃ*ত ৯
জানা গেছে, নাইট ডিউটি করে ছেলের স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন ঠাকুরপুকুরের বাসিন্দা ৩৯ বছরের রূপা। স্কুটিটি চালাচ্ছিলেন তাঁর ছেলে। ওই সময় পৈলানের দিক থেকে দু’টি বেসরকারি বাস রেষারেষি করে ছুটে আসছিল বলে অভিযোগ। ঠিক থ্রি-এ বাস স্ট্যান্ড মোড়ের কাছে স্কুটিটিকে ধাক্কা মারে এসডি-১৬ নম্বর রুটের একটি বাস। স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়েন মা ও ছেলে। ওই বাসের চাকাতেই পিষ্ট হন রূপা। ঘটনাস্থলেই মারা যান মহিলা। গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে।
সোমবার সকালে মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে।

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...