Friday, June 19, 2026

ঈশ্বর জাতি-ধর্ম ভেদাভেদ করেননি, তা করেছেন পুরোহিতরা: মোহন ভাগবত

Date:

Share post:

ধর্ম, শাস্ত্র, ঈশ্বর নিয়ে এক আলোচনা সভায় উপস্থিত হয়ে কিছু শ্রেণির পণ্ডিতের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত(Mohan Bhagbat)। রবিবার মুম্বইয়ের (Mumbai) সন্ত শিরোমনি রোহিদাসের ৬৪৭ তম জন্মদিবস উপলক্ষ্যে এক ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাস্ত্র বিশেষজ্ঞদের একাংশের বিরুদ্ধে সরব হলে তিনি। জানালেন, “ভগবানের সামনে সকলেই মানুষ। তিনি জাতি-ধর্ম ভেদাভেদ করেননি, তা করেছেন পুরোহিতরা।” পাশাপাশি তিনি আরও বলেন, “শাস্ত্রের নামে অনেক পণ্ডিত যা বলেন, তা আসলে মিথ্যা।”

এই অনুষ্ঠানে তুলসীদাস, কবীরদের মতো ধর্মগুরুদের সঙ্গে একাসনে সন্ত শিরোমনি রোহিদাসকে বসিয়ে ভাগবত বলেন, “তিনি শাস্ত্রপাঠে ব্রাহ্মণদের মতো কৌলিন্য থেকে বঞ্চিত, কিন্তু তাঁর সহজ-সরল কথা, ভাষণ বহু মানুষের হৃদয় ছুঁয়েছিল। তাঁরা সকলে ভগবানে বিশ্বাস করতে শুরু করেছিলেন। এটাই তো বড় কথা। নিজের কাজ করে যেতে হবে। আপন ধর্মের উপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে। কিন্তু মনে রাখবেন, সব পথের লক্ষ্য একই।” এরপরই স্বাস্ত্র বিশেষজ্ঞদের একাংশকে একহাত নিয়ে আরএসএস প্রধান বলেন, “ক্ষমতা, সম্মানে সব মানুষই এক। কারও সঙ্গে কারও প্রভেদ নেই। অনেক পণ্ডিত শাস্ত্রের নামে যা বলে থাকেন, তা আসলে মিথ্যা। তাঁরাই মানুষে মানুষে জাতি-ধর্ম-বর্ণ ভাগাভাগি করেন। জাতিভেদ প্রথা আমাদের বিপথে চালিত করে। আর যা এমন বিভ্রম তৈরি করে, তা দূরে সরিয়ে রাখাই ভাল।” একইসঙ্গে তিনি যোগ করেন, “প্রত্যেকের উচিত, অন্যের ধর্মকে আঘাত না করে নিজের ধর্ম পালনে মনোযোগী হওয়া। সেই কাজটুকু করলেই সমাজের ভাল হবে। মানবসমাজ একত্রিত হবে।”

সব মিলিয়ে রবিবারের ধর্মসভায় ভাগবতের মুখে শোনা গেল মানবতা, সাম্য ও সর্বধর্ম সমন্নয়ের জয়গান। যে আরএসএসকে সর্বদা হিন্দুত্বের কট্ট্রতার পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে সেই আরএসএস প্রধানের মুখে এহেন মন্তব্য ব্যতিক্রমী বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও অনেকের মতে এটা আসলে কৌশলী চাল। তাঁর কারণ ২৪-এর নির্বাচনের আগে মুসলিম শ্রেণীকে কাছে টানার বার্তা দেওয়া হয়েছে বিজেপি ও আরএসএসের তরফে। ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে বিজেপি নেতাদের মুসলিমপ্রেমী হয়ে উঠতে দেখা গিয়েছে। এরইমাঝে ভাগবতের এহেন মন্তব্য আসলে সেই রাজনৈতিক কর্মসূচির একটি অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...