Saturday, April 4, 2026

ত্রিপুরায় ভোট প্রচারে বাম-কংগ্রেস জোটকে তুলোধনা শাহের, করলেন রোড শো

Date:

Share post:

ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ত্রিপুরায়(Tripura)। নির্বাচনকে মাথায় রেখে প্রচার সারতে সোমবার উত্তর-পূর্বের এই রাজ্যে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এদিনের জনসভা থেকে বাম-কংগ্রেস জোটকে কড়া ভাষায় আক্রমণ শানালেন শাহ। পাশাপাশি বিজেপি শাসনে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister)। জানালেন, “একটা সময় দুষ্কৃতীদের স্বর্গরাজ্য ছিল ত্রিপুরা। গত ৫ বছরে ২ মুখ্যমন্ত্রী আমূল বদলে দিয়েছে এই রাজ্যকে। প্রধানমন্ত্রীর মডেল ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাচ্ছে উন্নয়নের পথে।”

 

সোমবার ত্রিপুরার শান্তিরবাজারের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “আগে উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাসবাদীদের গুলি ও বোমার আওয়াজ শোনা যেত। এখন বিমান এবং রেলের ইঞ্জিনের শব্দ শোনা যায়। উত্তর-পূর্বে শান্তি প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর নরেন্দ্র মোদি। জনজাতিদের উন্নয়নে কাজ করে চলেছে বিজেপি সরকার। ব্রু শরণার্থী সমস্যা সমাধানে এগিয়ে এসেছে।” তাই ত্রিপুরায় ফের বিজেপি সরকারকে ক্ষমতায় আনার আবেদন জানান শাহ। এর পাশাপাশি বাম-কংগ্রেসকে তোপ দেগে শাহ আরও বলেন, “সিপিএম ত্রিপুরায় জিততে বারবে না বুঝে কংগ্রেসের সঙ্গে জোট করেছে। তিপ্রামথার সাথে গোপনে সমঝোতা করেছে। এঁদেরকে ভোট দেওয়ার মানে ত্রিপুরাতে হিংসার পরিবেশ তৈরি করা।”

শান্তিরবাজারে জনসভার পাশাপাশি এদিন বিকালে বনমালীপুরে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির এই রোড শো শুরু হয় রাজধানী আগরতলার আশ্রম চৌমুহানি থেকে চৌমুহানি মোড় পর্যন্ত। তবে সোমবার ত্রিপুরার জনসভায় একবারের জন্য তৃণমূলের নাম উচ্চারন করেননি শাহ। এপ্রসঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়েছে, “ভঙ্গুর সরকারকে ডিফেন্ড করতে দিশাহীন বক্তৃতা দিয়েছেন শাহ। তৃণমূল আশাবাদী। মমতাদিকে ত্রিপুরার মানুষ চাইছেন। পঞ্চায়েত ভোটে প্রবল সন্ত্রাস করে আটকানো হয়েছে তৃণমূলকে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...