Tuesday, June 23, 2026

লাল্টুর নিথর দেহ ঘিরে ভেঙে পড়ল গ্রাম, পুলিশ-জেল হেফাজতে ধৃতরা

Date:

Share post:

সোমবার দুপুরে মাড়গ্রামে পৌঁছয় নিহত লাল্টু শেখের (Laltu Shekh) দেহ। সারা গ্রাম ভেঙে পড়ে তাঁদের বাড়ি সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ (Police) মোতায়েন রাখা হয়। পাশাপাশি, এদিন ধৃত ৬ জনকে রামপুরহাট আদালতে তোলা হলে চারজন সুজাউদ্দিন ও তাঁর দুই ছেলে ও গব্বরের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আকবর ও ছোট্টু মালের চোদ্দোদিনের জেল হেফাজতের নির্দেশ দেন ACJM আদালতের বিচারক সৌভিক দে।

দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে শনিবার রাতেই মৃত্যুর হয় নিউটন শেখের (Newton Shekh)। গুরুতর আহত অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি করা হয় লাল্টু শেখকে। রবিবার তাঁরও মৃত্যু হয়। সোমবার বিকেলে তাঁর দেহ গ্রামে নিয়ে যাওয়া হয়। কান্নায় ভেঙে পড়েন স্থানীয় মানুষ।

বাসিন্দাদের অভিযোগ, এই হামলার পিছনে কংগ্রেসের হাত রয়েছে। সৈয়দ সিরাজ জিম্মি জানান, অভিযুক্ত সুজাউদ্দিন বিধানসভা নির্বাচনের সময় বিজেপিতে যোগ দেয়। পরে কংগ্রেসে যোগ দেয়। ভুট্টু এলাকায় ভালো তৃণমূল সংগঠক ছিল। সেকারণেই তাঁর এত আক্রোশ।

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...